“উদ্দীপকটি কি 'বিলাসী' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে?” তোমার অভিমত দাও।
উত্তর: 'বিলাসী' গল্পে জাতপ্রথার করুণ পরিণতি এবং সার্বিক চিত্র প্রতিফলিত হলেও উদ্দীপকে শুধু এর অসাড়তা নিয়ে কথা বলায় উদ্দীপকে 'বিলাসী' গল্পের পুরো ভাব প্রকাশিত হয়নি । 'বিলাসী' গল্পে তৎকালীন সমাজের জাত প্রথার স্বরূপ বিস্তৃতভাবে চিত্রিত হয়েছে। মৃত্যুঞ্জয় ও বিলাসী পরস্পরকে ভালোবাসলে জাতপ্রথার কারণে তারা কালিমার শিকার হয়। মৃত্যুঞ্জয়কে অন্নপাপের দায়ে অভিযুক্ত করা হয়। তাদের গ্রাম থেকে বের করে দিয়ে ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দেয় সমাজের মানুষ । উদ্দীপকে জাতপ্রথার অপ্রয়োজনীয়তা দেখানো হয়েছে। জাতপ্রথা মানুষেরই সৃষ্টি, মানুষ বিভিন্নভাবে নিজেদের মধ্যে উঁচু-নিচু ভেদ তৈরি করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের কোনো জাত পরিচয় থাকে না। 'বিলাসী' গল্পে জাতপ্রথা নিয়ে আলোকপাত করার পাশাপাশি নর- নারীর ভালোবাসার রূপও প্রকাশিত হয়েছে। 'বিলাসী' গল্পে সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে মানব-মানবীর প্রেমের স্বরূপ তুলে ধরা হয়েছে। বর্ণবাদী সমাজের দৃষ্টি-ভঙ্গি প্রকাশিত হয়েছে। অসচেতন মানুষের অন্ধ বিশ্বাস প্রবণতা দেখানো হয়েছে। এর সাথে জাতপ্রথার বলী হয়ে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি এ গল্পে দৃশ্যমান। উদ্দীপকে জাতপ্রথার একটিমাত্র দিক আলোচিত হওয়ায় উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি বলে আমি মনে করি।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
“উদ্দীপকটি কি 'বিলাসী' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে?” তোমার…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর