"বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যাচাই কর।
উত্তর: উদ্দীপকের মহড়া প্রতিবাদী চরিত্র হলেও "বিলাসী" গল্পের বিলাসী প্রতিবাদী নয়। 'বিলাসী' গল্পের নাম চরিত্র বিলাসী সাপুড়ের মেয়ে। তার নিবিড় সেবা-যত্নে মৃত্যুঞ্জয় কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করে। এরপরই মৃত্যুঞ্চায়ের সঙ্গে . বিলাসীর বিয়ে দেয় বিলাসীর পিতা। মৃত্যুঞ্জয়ের স্বার্থান্বেষী গুঁড়া এ বিয়ে 'ও বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে কেন্দ্র করে গ্রামের লোকদের খেপিয়ে তোলে। গ্রামের লোকেরা নির্যাতন করে বিলাসীকে বাড়ি ছাড়া করে। কিন্তু বিলাসী তাতে কোন প্রতিবাদ করে না। অপরদিকে উদ্দীপকের মহুয়া শহরে পোশাকখানায় কাজ করে ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। কারণ তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না। সে সমস্বরে প্রতিবাদ জানায়। এ থেকে বোঝা যায়, মহুয়া একটি প্রতিবাদী নারী চরিত্র। বিলাসী গল্পে সংকীর্ণ সমাজ দৃষ্টির উর্ধ্বে মানব মানবীর প্রেমের স্বরূপ তুলে ধরা হয়েছে। অন্যদিকে উদ্দীপকে নারী ক্ষমতায়নের বিপক্ষ শক্তির অবস্থান সম্পর্কে বলা হয়েছে। আবার উদ্দীপকে মা-মেয়ের ভালোবাসার কথা বলা হয়েছে। তাই বলা যায়, "বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যাচাই কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর