“উদ্দীপকের রায়হান এবং 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক।” উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রায়হান এবং মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক। কারণ, তারা সামাজিক ভেদ বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে মানবিক পরিচয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মৃত্যুঞ্জয় কায়স্থ ঘরের মিত্তির বংশের ছেলে। কিন্তু সে অসুস্থ হয়ে পড়লে তাকে সেবা-শুষা করে সুস্থ করে তোলে সাপুড়ের মেয়ে বিলাসী। পরবর্তী সময়ে বিলাসীর গুণমুগ্ধ হয়ে তাকে ভালোবেসে বিয়ে করে মৃত্যুঞ্জয়। এ কারণে রক্ষণশীল সমাজের চাপে পড়ে জাত বিসর্জন দিয়ে সাপুড়ে হতে হয় মৃত্যুঞ্জয়কে। উদ্দীপকের রায়হান ছিল অত্যন্ত কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। বস্তির মেয়ে জাহানারা তারা জীবন বাঁচালে সে-ও তার প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং মুগ্ধতা থেকে তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। কিন্তু রায়হানের পরিবার জাহানারাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে চায়। তবে, রায়হান এই অন্যায় হতে দেয়নি। সে তার পরিবার ছেড়ে স্ত্রীকে নিয়ে বস্তিতে চলে আসে। জাহানারার প্রতি কৃতজ্ঞতা এবং উদারতার জন্য রায়হান নিজের পরিবার ত্যাগ করে বস্তিজীবন বেছে নেয়। তাছাড়া সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত দায়িত্বশীল। অন্যদিকে মৃত্যুঞ্জয় সমাজের নিষ্ঠুরতা রক্ষণশীলতা, সংকীর্ণতা ও চোখরাঙানি উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুড়ে কন্যাকে বিয়ে করে জাত সাপুড়ে হয়ে উঠতেও দ্বিধা করেনি। যার মূলে সক্রিয় ছিল মৃত্যুঞ্জয়ের মানবতাবোধ। তাই বলা যায়; রায়হান ও মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
“উদ্দীপকের রায়হান এবং 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর