“উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- তোমার মতামত আলোচনা কর।
উত্তর: তৎকালীন রক্ষণশীল সমাজ বাস্তবতার নিরিখে উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' মূলত একই সূত্রে গাঁথা । সেকালে রক্ষণশীল হিন্দু সমাজের বিভিন্ন কুসংস্কারের মধ্যে অন্যতম ছিল 'অন্নপাপ' নামক প্রচলিত ধারণা। অন্নপাপ বলতে সমাজে উঁচু জাতের কেউ নিচু জাতের কারো হাতে ভাত খাওয়াকে বোঝায়। গল্পের মৃত্যুঞ্জয় সাপুড়ে কন্যা বিলাসীর গুণমুগ্ধ হয়ে তাকে বিয়ে করলে অন্নপাপের অভিযোগে তাদের সমাজচ্যুত করা হয়৷ উদ্দীপকের গফুরের অত্যন্ত প্রিয় গরু মহেশ। দারিদ্র্যের কারণে গফুর ঠিকমতো তার খাওয়ার ব্যবস্থা করতে পারে না। একদিন রাগের মাথায় মহেশকে আঘাত করলে মহেশ মারা যায়। এমতাবস্থায় গোহত্যার অভিযোগে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তাই নিজেকে বাঁচাতে সে সপরিবারে রাতের আঁধারে পালিয়ে যায়। তার এই গ্রামছাড়া হওয়ার কারণ তৎকালীন সমাজের কুসংস্কার ও সংকীর্ণ চিন্তাধারা। 'বিলাসী' গল্পে গল্পকার তৎকালীন রক্ষণশীল সমাজের ভয়াবহ রূপটি উন্মোচন করেছেন। অসবর্ণের হওয়ায় সেই সমাজ বিলাসী-মৃত্যুঞ্জয়ের বিয়েকে স্বীকৃতি দেয় না। উপরন্তু অন্নপাপের অজুহাতে তাদের নিপীড়ন করে গ্রামছাড়া করে । ফলে বাধ্য হয়েই মৃত্যুঞ্জয়কে সাপুড়ে জীবন গ্রহণ করতে হয় এবং পরিণতিতে সর্প দংশনে মৃত্যু হয় তার। একইভাবে, গোহত্যার কারণে রক্ষণশীল সমাজের শাস্তির ভয়েই গফুরকেও গ্রাম ছাড়তে হয়। এই গোহত্যাজনিত অপরাধ বা অন্নপাপ মূলত রক্ষণশীল মানসিকতারই প্রকাশ। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
“উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- তোমার …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর