'একলা যেতে ভয় করবে না তো?' কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।
উত্তর: • "একলা যেতে ভয় করবে না তো?"- এ কথা বিলাসী বলেছে গল্পকথক ন্যাড়াকে উদ্দেশ করে, অন্ধকার রাতে ঘনজঙ্গলে পথে একা যেতে হবে বলে। • 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া এক সন্ধ্যায় অন্ধকারে লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে যায়। মৃত্যুঞ্জয় ন্যাড়াকে চিনতে পারল এবং তাকে নিজের অসুস্থতার কথা খুলে বলল। কয়েকদিন হলো সে মানুষকে চিনতে পারছে। বিলাসীর সেবাযত্নেই সে এই যাত্রায় প্রাণে বেঁচে আছে। ফিরে আসার সময় আর একটি প্রদীপ হাতে বিলাসী ন্যাড়াকে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত এগিয়ে দেয় এবং শেষ রাস্তা পর্যন্ত রেখে আসবে কি না জানতে চায়। ন্যাড়া তখন পৌছে দিতে হবে না বলে আলোটা চায়। তখন ন্যাড়ার হাতে প্রদীপটা দিয়ে তাকে উদ্দেশ করে বিলাসী প্রশ্নোক্ত কথাটি বলে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
'একলা যেতে ভয় করবে না তো?' কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝি…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর