শেয়ারFacebookWhatsApp

গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম- ব্যাখ্যা কর।

উত্তর: • 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের প্রতি লেখকের এটি ব্যঙ্গাত্মক উক্তি। • 'সুনাম' শব্দটি একটি আদর্শ অর্থ বহন করে, যা দিয়ে কারও প্রশংসাকে বোঝানো হয়। কিন্তু 'বিলাসী' গল্পে লেখক শব্দটিকে ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন। সহপাঠীদের খাওয়ানো, স্কুলের বেতনের টাকা হারিয়ে যাওয়া এবং বই চুরি হয়ে যাওয়ার নাম করে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা আদায় ইত্যাদির মাধ্যমে তার মানবীয় গুণাবলির পরিচয় পাওয়া যায়। তৎকালীন সমাজের সংকীর্ণমনারা তা মনে রাখেননি। তাই লেখক মৃত্যুঞ্জয় সম্পর্কে ব্যঙ্গাত্মক উক্তির মাধ্যমে সমাজের অকৃতজ্ঞ লোকদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম- ব্যাখ্যা কর।

উদ্দীপক

গৃহকর্মীর কাজ নিয়ে বিদেশে গিয়েছে লতিফা। বিদেশে কাজ করার বিষয়টি তার এলাকার মানুষ পছন্দ করে না। তিন বছর পর লতিফা রাড়ি ফিরে এলে গ্রামবাসী তার নামে বিচার বসায় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। লতিফা প্রতিবাদী কণ্ঠে বলে, "অসুস্থ স্বামীর চিকিৎসার জন্যই গৃহকর্মীর কাজ করেছি, তাকে ফেলে রেখে কিছুতেই যাব না।"

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

• মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।

উত্তর

• 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের প্রতি লেখকের এটি ব্যঙ্গাত্মক উক্তি। • 'সুনাম' শব্দটি একটি আদর্শ অর্থ বহন করে, যা দিয়ে কারও প্রশংসাকে বোঝানো হয়। কিন্তু 'বিলাসী' গল্পে লেখক শব্দটিকে ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন। সহপাঠীদের খাওয়ানো, স্কুলের বেতনের টাকা হারিয়ে যাওয়া এবং বই চুরি হয়ে যাওয়ার নাম করে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা আদায় ইত্যাদির মাধ্যমে তার মানবীয় গুণাবলির পরিচয় পাওয়া যায়। তৎকালীন সমাজের সংকীর্ণমনারা তা মনে রাখেননি। তাই লেখক মৃত্যুঞ্জয় সম্পর্কে ব্যঙ্গাত্মক উক্তির মাধ্যমে সমাজের অকৃতজ্ঞ লোকদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন।

উত্তর

• উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্য রয়েছে। • পৃথিবীজুড়ে মানুষে মানুষে যে হিংসা-বিদ্বেষ তা মানুষ নিজেদের স্বার্থেই তৈরি করেছে। অথচ মানুষ চাইলেই সব হিংসা ভুলে একে অন্যের পাশে দাঁড়িয়ে একটি মানবিক সমাজ গড়তে পারে। • উদ্দীপকে লতিফার বিদেশে কাজ করার বিষয়টি এলাকার মানুষ পছন্দ করে না। ফলে সে বাড়ি এলে গ্রামবাসী তার নামে বিচার বসায় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। কিন্তু লতিফা অসুস্থ স্বামীকে ফেলে যেতে চায় না। 'বিলাসী' গল্পেও বিলাসীর প্রতি গ্রামবাসীর এমন আচরণ লক্ষ করা যায়। বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে সুস্থ করতে চেয়েছে, কিন্তু সে সাপুড়েকন্যা বলে তাকে অপবাদ দেওয়া হয়েছে। তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য তার ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু সে তার অসুস্থ মৃত্যুঞ্জয়কে ছেড়ে কিছুতেই যেতে চায়নি। ফলে এদিকগুলোর সঙ্গেই উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

• লতিফা এবং বিলাসী মানসিক শক্তির দিক থেকে একই রূপ হওয়া সত্ত্বেও 'বিলাসী' গল্পের পরিণতি আরও ভয়াবহ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। • কিছু স্বার্থবাদী মানুষ নিজের স্বার্থে নিরপরাধ মানুষের ওপর অন্যায়-আচরণ করে। এর ফলে অসহায় মানুষগুলো জীবনের পটপরিবর্তনে এক সময় তাদের জীবনে ট্র্যাজিক পরিণতি নেমে আসে। • উদ্দীপকের লতিফার ওপর গ্রামবাসী চড়াও হলেও সে সাহস নিয়ে অসুস্থ স্বামীর পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে। স্বামীর প্রতি স্ত্রীর এমন ভালোবাসা 'বিলাসী' গল্পে বিলাসীর কর্মকাণ্ডেও ফুটে উঠেছে। গ্রামবাসী যখন তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন সে সাহস নিয়ে তার মৃত্যুঞ্জয়ের পাশে থাকতে চেয়েছে। ফলে মানসিক শক্তির দিক দিয়ে উদ্দীপকের লতিফা ও 'বিলাসী' গল্পের বিলাসী একই রকম। তবে 'বিলাসী' গল্পের পরিণতি উদ্দীপক থেকে ভয়াবহ। • 'বিলাসী' গল্পে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জীবনে করুণ পরিণতি লক্ষ করা যায়। গ্রামবাসী যখন তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তখন তারা সাপুড়ে জীবন শুরু করে। কিন্তু একদিন মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করে। ফলে বিলাসীর জীবন হয়ে পড়ে দুর্বিষহ। স্বামীর মৃত্যু সে কিছুতেই মেনে নিতে না পেরে নিজেও আত্মহত্যার পথ বেছে নেয়। 'বিলাসী' গল্পের এমন ঘটনাগুলোই উদ্দীপক থেকে এর পরিণতিকে ভয়াবহ হিসেবে দাঁড় করিয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসীরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।