"ইহা আর একটি শক্তি"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: • "ইহা আর একটি শক্তি" বলতে লেখক নিঃস্বার্থ ভালোবাসার শক্তির কথা বুঝিয়েছেন। • 'বিলাসী' গল্পে লেখক ন্যাড়ার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় বনের মধ্যে এক পোড়োবাড়িতে বিলাসী একা রাত-দিন তার সেবা করে। মৃত্যুঞ্জয় যেকোনো সময় মারা যাওয়ার আশঙ্কা ছিল। তা জানা সত্ত্বেও বিলাসী এক অমিত শক্তিবলে মুমূর্ষু মৃত্যুঞ্জয়ের সেবা করেছে। এটি এমন এক শক্তি যা অনেক স্বামী-স্ত্রী বহুকাল একসঙ্গে বসবাস করেও অর্জন করতে পারে না। এই প্রসঙ্গে ন্যাড়া প্রশ্নোক্ত উক্তিটি করে বিলাসীর প্রগাঢ় ভালোবাসার শক্তির বিষয়টি বুঝিয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"ইহা আর একটি শক্তি"- বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর