• উদ্দীপকের নাসির চরিত্রের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্র তুলনীয়।
• মানুষের প্রধান পরিচয় হলো সে মানুষ। মানবিকবোধসম্পন্ন মানুষ সর্বদা মানবসেবায় আত্মনিয়োগ করে। সে ধনী দরিদ্র, উঁচু-নিচু এগুলো কোনো কিছুই তার মধ্যে স্থান পায় না।
• 'বিলাসী' গল্পের প্রধান চরিত্র হলো মৃত্যুঞ্জয়। গল্পে দেখা যায়, মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে বনের মধ্যে পড়ে থাকে। কেউ তার কোনো খোঁজখবর নেয় না। এমতাবস্থায় এক সাপুড়েকন্যা বিলাসী সেবাশুশ্রুষা করে তাকে সুস্থ করে তোলে। তখন মৃত্যুঞ্জয় তাকে বিয়ে করে। নীচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে গ্রামের সকলে যখন কথা বলে তখন মৃত্যুঞ্জয় বিলাসীর সঙ্গে মালো পাড়ায় গিয়ে বসবাস শুরু করে। মৃত্যুঞ্জয়ের মতো অবস্থা উদ্দীপকের নাসিরের ক্ষেত্রেও দেখা যায়। সেও শুশ্রুষাদানকারী নীচু জাতের মেয়ে ঝুমাকে বিয়ে করে ঘর ছাড়ে। এভাবেই উদ্দীপকের নাসির চরিত্রের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্র তুলনীয়।