শেয়ারFacebookWhatsApp

সে কত বড় সাহসের কাজ!' সপ্রসঙ্গ উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: • “সে কত বড় সাহসের কাজ!”- এই উক্তিটিতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলতে বিলাসীর অক্লান্ত পরিশ্রম ও সাহসের প্রতি ইঙ্গিত করেছেন গল্পের কথক ন্যাড়া। • 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে প্রায় দেড় মাস যাবৎ শয্যাগত থাকে। তার পাশে ছিল শুধু বিলাসী। এমন একজন মুমূর্ষু রোগীকে সুস্থ করার প্রয়াস নিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে একাকী একটি মেয়ে যে চেষ্টা চালিয়েছে সেটি নিশ্চিতভাবেই সাহসী পদক্ষেপ। গল্পকথক ন্যাড়ার কাছে এটি অনেক বড় একটি গুরুভার। কেননা দিনের পর দিন, 'রাতের পর রাত একা একটি মেয়ের কত সেবা, শুশ্রুষা, ধৈর্য ও রাত জাগা নিয়ে মুমূর্ষু একজন মানুষের পাশে থাকা কোনো সাধারণ বিষয় নয়। তাই ন্যাড়া বিলাসীর এমন কাজকে বড় সাহসের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

সে কত বড় সাহসের কাজ!' সপ্রসঙ্গ উক্তিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

শহরের গৃহকর্মী মায়ের সন্তান আরিফ আর ধনী ব্যবসায়ী বাবার সন্তান আসিফ। দুজনের বন্ধুত্ব অত্যন্ত সুদৃঢ় হলেও আসিফের বাবা আরিফের মেলামেশা, বাসায় আসা এবং ড্রয়িংরুমে আপ্যায়ন মেনে নেন না। আরিফকে বাসায় আসতে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি আরিফকে অকথ্য ভাষায় বকাবকি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত সংকটাপন্ন বন্ধু আসিফকে আরিফই রক্ত দিয়েছে, জীবন বাঁচিয়ে মানবিক দৃষ্টান্ত রেখেছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

• 'সাইবেরিয়া' এশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত।

উত্তর

• “সে কত বড় সাহসের কাজ!”- এই উক্তিটিতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলতে বিলাসীর অক্লান্ত পরিশ্রম ও সাহসের প্রতি ইঙ্গিত করেছেন গল্পের কথক ন্যাড়া। • 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে প্রায় দেড় মাস যাবৎ শয্যাগত থাকে। তার পাশে ছিল শুধু বিলাসী। এমন একজন মুমূর্ষু রোগীকে সুস্থ করার প্রয়াস নিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে একাকী একটি মেয়ে যে চেষ্টা চালিয়েছে সেটি নিশ্চিতভাবেই সাহসী পদক্ষেপ। গল্পকথক ন্যাড়ার কাছে এটি অনেক বড় একটি গুরুভার। কেননা দিনের পর দিন, 'রাতের পর রাত একা একটি মেয়ের কত সেবা, শুশ্রুষা, ধৈর্য ও রাত জাগা নিয়ে মুমূর্ষু একজন মানুষের পাশে থাকা কোনো সাধারণ বিষয় নয়। তাই ন্যাড়া বিলাসীর এমন কাজকে বড় সাহসের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

উত্তর

• উদ্দীপকের বাবা চরিত্রটি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার মানসিকতার সাথে সংগতিপূর্ণ। • সাম্যের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা তা মানতে চায় না। তারা মিথ্যা জাত-ধর্মের দোহাই দিয়ে মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে। • উদ্দীপকের আরিফ শহরের গৃহকর্মী মায়ের সন্তান আর আসিফ ধনী ব্যবসায়ী বাবার সন্তান। দুজনের বন্ধুত্ব অত্যন্ত সুদৃঢ় হলেও আসিফের বাবা আরিফের মেলামেশা, বাসায় আসা এবং ড্রয়িংরুমে আপ্যায়ন মেনে নিতে পারেন না। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়াও কুসংস্কারাচ্ছন্ন হীন মানসিকতার অধিকারী। মুমূর্ষু মৃত্যুঞ্জয়কে বিলাসী রাত-দিন অক্লান্ত পরিশ্রম ও সেবাযত্ন করে সুস্থ করার প্রয়াস চালালে মৃত্যুঞ্জয়কে এই খুড়া অন্নপাপে অভিযুক্ত করে। পাশাপাশি সাপুড়েকন্যা হয়ে কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয়কে বিয়ে করার অপরাধে বিলাসীর ওপর নির্মম নির্যাতন ও অত্যাচার করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। খুড়ার এমন হীন মানসিকতা উদ্দীপকের বাবা চরিত্রটির হীন মানসিকতাকেই নির্দেশ করে।

উত্তর

• "পরিবেশ ও সময়ের ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পের বিষয়বস্তু একই বাস্তবতাকে ধারণ করেছে।"- উক্তিটি যথার্থ। • সমাজ মানুষকে জাত-ভেদ, ধর্ম-বর্ণ দিয়ে বিভক্ত করে। এসব কুসংস্কার ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি মানুষের জীবনকে করে তোলে দুর্বিষহ ও অতিষ্ঠ। • উদ্দীপকের আরিফ গৃহকর্মীর ছেলে হওয়ায় ধনী ব্যবসায়ী বাবা তার ছেলে আসিফের সঙ্গে আরিফকে মেলামেশা করতে দেননি। আরিফকে তিনি বাসায় আসতে নিষেধ করেন এবং তাকে অকথ্য ভাষায় বকাবকি করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন। অথচ এই আরিফই ডেঙ্গু আক্রান্ত সংকটাপন্ন বন্ধু আসিফকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। পরিবেশ ও সময়ের ভিন্নতা থাকলেও উদ্দীপকের অনুরূপ ঘটনা 'বিলাসী' গল্পেও ফুটে উঠেছে। এই গল্পে জাতিভেদ, বর্ণবৈষম্য প্রভৃতি সামাজিক অসংগতির পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশও ঘটেছে। এখানে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় নিম্নবর্ণের সাপুড়ে মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। তার প্রতিদানে মৃত্যুঞ্জয় তাকে বিয়ে করে তার হাতে ভাত খায়। তৎকালীন সমাজ তা মেনে নেয়নি। • 'বিলাসী' গল্পে সমাজ মৃত্যুঞ্জয় ও বিলাসীর বিয়ে করা ও একসাথে অবস্থান করাকে অন্যায় হিসেবে বিবেচনা করেছে। অথচ বিলাসী রাত-দিন, রাত জেগে সেবাযত্ন করে মুমূর্ষু মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছে। বিনিময়ে সে পেয়েছে সমাজের নির্মম নির্যাতন ও অপবাদ। গল্পের এই সমাজবাস্তবতাই উদ্দীপকের ঘটনায় প্রতিফলিত হয়েছে। তাই উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসীভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।