"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।"- উক্তিটির তাৎপর্য লেখ।
উত্তর: "ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাই রাখা বাসি ফুলের মতো।"- এ কথাটি বিলাসীর শারীরিক অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে। 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অসুস্থতা এবং তাকে সেবাদানকারী বিলাসীর অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যান। বিলাসী তখন 'মৃত্যুঞ্জয়ের শিয়রে বসে পাখা দিয়ে বাতাস করছিল। ন্যাড়া তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে, খাটতে খাটতে আর রাত জাগতে জাগতে বিলাসীর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে সামান্য স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করতে গেলে ঝরে পড়বে। বিলাসীর সেই দুর্বল অবস্থা নির্দেশ করতেই লেখক 'বিলাসী' গল্পের কথক ন্যাড়ার জবানিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।"- উক্তিটির …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর