শেয়ারFacebookWhatsApp

"অন্নপাপ। বাপরে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।"- ব্যাখ্যা কর।

উত্তর: বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে গ্রামবাসী 'অন্নপাপ' বলে অভিহিত করে সেই পাপকে ক্ষমার অযোগ্য বলে অভিহিত করে। 'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষার মাধ্যমে সারিয়ে তোলে। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসী ছিল মালোপাড়ার এক সাপুড়েকন্যা। সেই কারণে মৃত্যুঞ্জয়ের পাড়া-প্রতিবেশীরা বিষয়টি সহজেই মেনে নিতে পারেনি। তদুপরি তারা যখন জানতে পারে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খেয়েছে তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ছোট জাতের কারও হাতে রান্না করা ভাত খাওয়াকে তারা অন্নপাপ হিসেবে সাব্যস্ত করত। তৎকালীন স্বার্থান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল- অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই বিয়ের কিছুদিন পর মৃত্যুঞ্জয় যখন সাপের ছোবলে মৃত্যুবরণ করে, তখন গ্রামবাসী প্রচার করে- অন্নপাপের কারণেই মৃত্যুঞ্জয়ের এমন অপমৃত্যু হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

"অন্নপাপ। বাপরে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

"জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।"

Dhaka · 2025

উত্তর

'বিলাসী' গল্পের বর্ণনাকারী ন্যাড়া।

উত্তর

বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে গ্রামবাসী 'অন্নপাপ' বলে অভিহিত করে সেই পাপকে ক্ষমার অযোগ্য বলে অভিহিত করে। 'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষার মাধ্যমে সারিয়ে তোলে। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসী ছিল মালোপাড়ার এক সাপুড়েকন্যা। সেই কারণে মৃত্যুঞ্জয়ের পাড়া-প্রতিবেশীরা বিষয়টি সহজেই মেনে নিতে পারেনি। তদুপরি তারা যখন জানতে পারে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খেয়েছে তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ছোট জাতের কারও হাতে রান্না করা ভাত খাওয়াকে তারা অন্নপাপ হিসেবে সাব্যস্ত করত। তৎকালীন স্বার্থান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল- অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই বিয়ের কিছুদিন পর মৃত্যুঞ্জয় যখন সাপের ছোবলে মৃত্যুবরণ করে, তখন গ্রামবাসী প্রচার করে- অন্নপাপের কারণেই মৃত্যুঞ্জয়ের এমন অপমৃত্যু হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটির সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে লেখক সমাজে প্রচলিত ঘৃণ্য জাতিভেদ প্রথা তুলে ধরেছেন। সমাজে প্রচলিত জাতভেদ প্রথার কাছে কীভাবে মানবিকতার পরাজয় হয় তার বয়ান এই গল্পটি। গল্পের প্রধান দুটি চরিত্র বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জাতিভেদ প্রথার বলি হওয়া প্রেমকাহিনি এর প্রধান বিষয়। উদ্দীপকে জাতিগত বৈষম্যের রূপ তুলে ধরা হয়েছে। একেক ব্যক্তি একেক জাতের হতেই পারে, তাতে ক্ষতি নেই। সবার একটাই পরিচয়, আর তা হলো মানুষ। জাতিগত বিভেদের পেছনে কেবল ব্যক্তিস্বার্থই কাজ করে। এই বৈষম্যের কারণে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়, সমাজ ও দেশ অনেকাংশে পিছিয়ে পড়ে। 'বিলাসী' গল্পে বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় এর প্রতিদানে বিলাসীকে বিয়ে করে। সমাজ এ বিষয়টিকে স্বীকৃতি দেয় না। কারণ বিলাসী নিচু জাতের আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের। এ কারণে বিলাসীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়। শুধু জাতিগত বৈষম্যের কারণেই বিলাসীকে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হয় এবং তাদেরকে সমাজ ছাড়তে বাধ্য করা হয়। এভাবেই উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

উত্তর

গল্পের সামগ্রিক ভাব উঠে না আসায় "উদ্দীপকে 'বিলাসী' গল্পের আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে" মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। প্রেমের এই আখ্যানে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ধরা পড়েছে। উদ্দীপকে জাতিভেদের অসারতা তুলে ধরা হয়েছে। জাতিগত ভেদাভেদের ফলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না, অর্থাৎ মানবমর্যাদা এতে ক্ষুণ্ণ হয়। আর জাতিগত এই বিভেদের পেছনে কেবল কিছু মহলের স্বার্থসিদ্ধির দুরভিসন্ধি থাকে। 'বিলাসী' গল্পে জাতিভেদের এ রূপটিই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে বিলাসী সেবাযত্ন করে তাকে সুস্থ করে তোলে। একপর্যায়ে তারা ভালোবেসে বিয়ে করে। সমাজ এই বিয়ে মেনে নিতে পারে না। কারণ বিলাসী নিচু জাতের সাপুড়ের মেয়ে। ফলে তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। এ বিষয়টি উদ্দীপকের মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বিষয়টি ছাড়াও 'বিলাসী' গল্পে তৎকালীন সমাজব্যবস্থার চিত্র, মৃত্যুঞ্জয়ের খুড়ার ষড়যন্ত্র, বিলাসী চরিত্রের কর্মনিপুণতা, বুদ্ধিমত্তা ও সেবাব্রত, মৃত্যুঞ্জয়ের সমাজ ছেড়ে চলে যাওয়া, গ্রামবাসীর অমানবিকতার বিষয়গুলোও উঠে এসেছে, যেগুলো উদ্দীপকে নেই। উদ্দীপকে জাতিভেদ সৃষ্টির কথা বলা হয়েছে। 'বিলাসী' গল্পে জাতিভেদের রূপটি স্পষ্ট হলেও এ গল্পের বড় শিক্ষা হলো অসাম্প্রদায়িক মনোভাব তৈরি ও মানবিক হওয়া। তবে গল্পের অন্যান্য বিষয় যেমন- তৎকালীন সমাজব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, সমাজের নানা অসংগতি, মৃত্যুঞ্জয় ও বিলাসী চরিত্রের ট্র্যাজিক পরিণতি ইত্যাদি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসীDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।