"সাপের বিষ যে বাঙালির বিষ নয়।”- কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর: "সাপের বিষ যে বাঙালির বিষয় নয়”- কথাটি দ্বারা বাঙালির ক্রোধ ও বিদ্বেষের বিষের তুলনায় সাপের বিষের অব্যর্থ প্রভাবের বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া সাপের বিষের প্রভাব সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলে। অসুস্থ মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে অকৃত্রিম সেবা দিয়ে সুস্থ করে তোলার কারণে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া ও সমাজ এ বিয়ে মেনে না নেওয়ায় মৃত্যুঞ্জয় সাপুড়ে পেশা গ্রহণ করে। একদিন সাপ ধরতে গিয়ে সে সাপের ছোবলের শিকার হয় এবং বিষক্রিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। তখন ন্যাড়া বুঝতে পারে যে, সাপের বিষ বাঙালির হিংসা-বিদ্বেষের বিষের মতো নয়। এ বিষ একেবারেই অব্যর্থ। তা মন্ত্র, তন্ত্র, মাদুলি, বিষহরির আজ্ঞা কিছুই মানে না। অন্যদিকে বাঙালির বিষ তথা হিংসা-বিদ্বেষ, ক্ষোভ ক্ষণস্থায়ী। গল্পকথক ন্যাড়া ব্যঙ্গাত্মকভাবে সাপের বিষের সঙ্গে বাঙালির এ বিষের তুলনা করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"সাপের বিষ যে বাঙালির বিষ নয়।”- কথাটি বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর