শেয়ারFacebookWhatsApp

বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। কেন? ব্যাখ্যা কর।

উত্তর: • বিলাসী-মৃত্যুঞ্জয়ের' সম্পর্ক তৎকালীন সমাজের কাছে অগ্রহণযোগ্য ও অধর্ম প্রতিপন্ন হয়েছিল বলে মৃত্যুঞ্জয়ের পর বিলাসীর মৃত্যুকে অনেকের কাছে পরিহাসের বিষয় বলে মনে হয়। • সমাজের বর্ণপ্রথাকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ফলে স্বামীর শোকে বিলাসীও একদিন আত্মহত্যা করে। কিন্তু তৎকালীন সমাজ তাদের গভীর ভালোবাসার সম্পর্ককে না দেখে একে সেই অন্নপাপের অনিবার্য ফল মনে করে। তাই অনেকে বিলাসীর মৃত্যুকে পরিহাসের বিষয় মনে করে।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। কেন? ব্…

উদ্দীপক

নির্মল প্রকৃতির মাঝে অবস্থিত পাহাড়ি গ্রাম রতনপুর। সেই গ্রামে সদ্য শিক্ষকতার কাজে যোগ দেয় তরুণ রাশেদ। শহর থেকে আসা রাশেদ ধীরে ধীরে গ্রামের নির্জন জীবনে একাকিত্ব অনুভব করে। একদিন জ্বরে কাতর হয়ে পড়ে সে। গ্রামের কৃষক পরিবারের মেয়ে, সাহসী তরুণী লুবনা ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে। নিজের সঞ্চিত অর্থ দিয়ে ওষুধ কেনা ও দেখাশোনার দায়িত্ব নেয় লুবনা। ধীরে ধীরে রাশেদ সুস্থ হয়ে ওঠে। লুবনার আত্মত্যাগ, মানবিকতা ও স্বচ্ছ চরিত্রে মুগ্ধ হয়ে রাশেদ তার সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেয়। এই সম্পর্ক সামাজিক প্রথার বিরুদ্ধে হলেও মানবিকতার জয়ের প্রতীক হয়ে ওঠে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

উত্তর

'ভুজ্যি উচ্ছ্বগ্য' শব্দের অর্থ মৃতের আত্মার সদগতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা।

উত্তর

• বিলাসী-মৃত্যুঞ্জয়ের' সম্পর্ক তৎকালীন সমাজের কাছে অগ্রহণযোগ্য ও অধর্ম প্রতিপন্ন হয়েছিল বলে মৃত্যুঞ্জয়ের পর বিলাসীর মৃত্যুকে অনেকের কাছে পরিহাসের বিষয় বলে মনে হয়। • সমাজের বর্ণপ্রথাকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ফলে স্বামীর শোকে বিলাসীও একদিন আত্মহত্যা করে। কিন্তু তৎকালীন সমাজ তাদের গভীর ভালোবাসার সম্পর্ককে না দেখে একে সেই অন্নপাপের অনিবার্য ফল মনে করে। তাই অনেকে বিলাসীর মৃত্যুকে পরিহাসের বিষয় মনে করে।

উত্তর

• সামাজিক স্বীকৃতির দিক থেকে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাথে লুবনা চরিত্রের বৈসাদৃশ্য লক্ষ করা যায়। • মানবিক বোধের নিরিখে মানুষে মানুষে যে সম্পর্ক গড়ে ওঠে তাই প্রকৃত সম্পর্ক। তা সত্ত্বেও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, যারা মানবিক সম্পর্ককে মূল্য না দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। কিন্তু এমনটি কাম্য হতে পারে না। • উদ্দীপকের লুবনা মানবিকবোধসম্পন্ন এক কিশোরী। এ কারণেই শহর থেকে শিক্ষকতা করতে আসা রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সে তার সেবা-শুশ্রুষার সব দায়িত্ব নেয় এবং নিজের শ্রম ও অর্থ দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করে তোলে। আর তা করতে গিয়ে রাশেদের সাথে তার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। ফলে অনেকটা প্রথাবিরুদ্ধভাবেই রাশেদ তাকে বিয়ে করে নেয় এবং সমাজও তাদের সেই সম্পর্ক মেনে নেয়। কিন্তু 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর সম্পর্ককে সমাজ স্বীকৃতি তো দেয়ইনি বরং তাদের সমাজচ্যুত করে। এদিক থেকে আলোচ্য গল্পের বিলাসীর সাথে উদ্দীপকের লুবনা চরিত্রের বৈসাদৃশ্য প্রতীয়মান।

উত্তর

• "উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের সমাজ-বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথাযথ বলেই আমি মনে করি। • একসময় আমাদের সমাজ ধর্ম ও জাতির নামে নানা ভাগ-উপভাগে বিভক্ত ছিল। মানবিকতাশূন্য সেই সমাজে ভেদ-বৈষম্য এত প্রকট ছিল যে, অনেক সময় মানুষকে তার মানবিক অধিকার থেকেই বঞ্চিত হতে হতো। • উদ্দীপকে রাশেদ নামের এক যুবকের কথা বলা হয়েছে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে গ্রামে এলে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় কৃষকের মেয়ে লুরনা তার সেবা-শুশ্রুষার দায়িত্ব নেয়, নিজের খরচে ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে। তার আন্তরিক সেবাযত্নে রাশেদ সুস্থ হয়ে ওঠে। পরবর্তী সময়ে অনেকটা প্রথাবিরুদ্ধভাবেই সে লুবনাকে বিয়ে করে, যার মধ্য দিয়ে মানবিকতার জয় হয়। • 'বিলাসী' গল্পে তৎকালীন সামন্তবাদী সমাজে জাতিভেদের ভয়াবহতাকে উন্মোচন করা হয়েছে। সেই সমাজ বিলাসী-মৃত্যুঞ্জয়ের অকৃত্রিম ভালোবাসাকে মূল্য তো দেয়ইনি বরং সাপুড়ের মেয়ে বলে বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে পাপ হিসেবে গণ্য করেছে। শুধু তা-ই নয়, এ অপরাধে তাদের সমাজচ্যুতও করা হয়েছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এসব বিষয় উঠে আসেনি। সেখানে কেবল রাশেদ ও লুবনার বিয়েকে কেন্দ্র করে সামান্য প্রতিবন্ধকতার কথাই ফুটে উঠেছে, আলোচ্য গল্পে উল্লিখিত অন্যন্য সমস্যা নয়। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যাটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসীবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। কেন? ব্… | Prosthuti