"কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নহে।" উক্তিটি বুঝিয়ে লেখ।
উত্তর: • প্রশ্নোক্ত উক্তিটি বিলাসী ও মৃত্যুঞ্জয়ের ভালোবাসা সম্পর্কে করা হয়েছে। • কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয় সাপুড়েকন্যা বিলাসীর সেবায় অসুস্থতা থেকে পরিত্রাণ পায়। নিচু জাতের মেয়েকে বিয়ে করে তার হাতে অন্ন গ্রহণ করায় তাকে সমাজচ্যুত করা হয়। ফলশ্রুতিতে মৃত্যুঞ্জয় সাপুড়ে পেশা গ্রহণ করে এবং দুর্ঘটনায় মারা যায় এবং মৃত্যুঞ্জয়ের শোকে বিলাসীও আত্মহত্যা করে। সমাজ শুধু তাদের উঁচু-নিচুর বন্ধনকে কটাক্ষ করল, কিন্তু সাপুড়েকন্যা হয়েও যে মানবিক গুণের কারণে কায়স্থের ছেলের ভালোবাসা অর্জন করেছে সেটি অনুধাবন করেনি এ বিষয়টি বোঝানোর জন্য প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অ…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর