• "উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের সমাজ-বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথাযথ বলেই আমি মনে করি।
• একসময় আমাদের সমাজ ধর্ম ও জাতির নামে নানা ভাগ-উপভাগে বিভক্ত ছিল। মানবিকতাশূন্য সেই সমাজে ভেদ-বৈষম্য এত প্রকট ছিল যে, অনেক সময় মানুষকে তার মানবিক অধিকার থেকেই বঞ্চিত হতে হতো।
• উদ্দীপকে রাশেদ নামের এক যুবকের কথা বলা হয়েছে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে গ্রামে এলে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় কৃষকের মেয়ে লুরনা তার সেবা-শুশ্রুষার দায়িত্ব নেয়, নিজের খরচে ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে। তার আন্তরিক সেবাযত্নে রাশেদ সুস্থ হয়ে ওঠে। পরবর্তী সময়ে অনেকটা প্রথাবিরুদ্ধভাবেই সে লুবনাকে বিয়ে করে, যার মধ্য দিয়ে মানবিকতার জয় হয়।
• 'বিলাসী' গল্পে তৎকালীন সামন্তবাদী সমাজে জাতিভেদের ভয়াবহতাকে উন্মোচন করা হয়েছে। সেই সমাজ বিলাসী-মৃত্যুঞ্জয়ের অকৃত্রিম ভালোবাসাকে মূল্য তো দেয়ইনি বরং সাপুড়ের মেয়ে বলে বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে পাপ হিসেবে গণ্য করেছে। শুধু তা-ই নয়, এ অপরাধে তাদের সমাজচ্যুতও করা হয়েছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এসব বিষয় উঠে আসেনি। সেখানে কেবল রাশেদ ও লুবনার বিয়েকে কেন্দ্র করে সামান্য প্রতিবন্ধকতার কথাই ফুটে উঠেছে, আলোচ্য গল্পে উল্লিখিত অন্যন্য সমস্যা নয়। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যাটি যথাযথ।