শেয়ারFacebookWhatsApp

"অন্নপাপ। বাপরে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।"- ব্যাখ্যা কর।

উত্তর: • বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে গ্রামবাসী অন্নপাপ বলে অভিহিত করেছে। • বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষার মাধ্যমে সারিয়ে তুলেছিল। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসী ছিল মালোপাড়ার এক সাপুড়েকন্যা। সেই কারণে মৃত্যুঞ্জয়ের পাড়া-প্রতিবেশীরা বিষয়টি সহজেই মেনে নিতে পারেনি। তদুপরি তারা যখন জানতে পারল মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খেয়েছে তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ছোট জাতের কারও হাতে রান্না করা ভাত খাওয়াকে তারা অন্নপাপ হিসেবে সাব্যস্ত করত। তৎকালীন স্বার্থান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই বিয়ের কিছুদিন পর মৃত্যুঞ্জয় যখন সাপের ছোবলে মৃত্যুবরণ করল, তখন গ্রামবাসী প্রচার করল অন্নপাপের কারণেই মৃত্যুঞ্জয়ের এমন অপমৃত্যু হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

"অন্নপাপ। বাপরে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

সৌদামিনী মালো স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ধানি জমি, বসতবাড়ি, পুকুরসহ কয়েক একর সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তির ওপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেবর মনোরঞ্জনের। সৌদামিনীর সম্পত্তি দখলের জন্য সে নানা কৌশল অবলম্বন করে। একবার সৌদামিনী দুর্ভিক্ষের সময় ধানখেতের পাশে একটি মানবশিশু খুঁজে পায়। অসহায়, অসুস্থ শিশুটিকে সে তুলে এনে পরম যত্নে আপন সন্তানের মতো লালন-পালন করে। মনোরঞ্জন সৌদামিনীকে সমাজচ্যুত করতে প্রচার করে যে নমঃশূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে। এ যে মহাপাপ, হিন্দু সমাজের জাত-ধর্ম শেষ হয়ে গেল।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

'বিলাসী' গল্পের ন্যাড়ার দুটি শখ ছিল।

উত্তর

• বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে গ্রামবাসী অন্নপাপ বলে অভিহিত করেছে। • বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষার মাধ্যমে সারিয়ে তুলেছিল। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসী ছিল মালোপাড়ার এক সাপুড়েকন্যা। সেই কারণে মৃত্যুঞ্জয়ের পাড়া-প্রতিবেশীরা বিষয়টি সহজেই মেনে নিতে পারেনি। তদুপরি তারা যখন জানতে পারল মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খেয়েছে তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ছোট জাতের কারও হাতে রান্না করা ভাত খাওয়াকে তারা অন্নপাপ হিসেবে সাব্যস্ত করত। তৎকালীন স্বার্থান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই বিয়ের কিছুদিন পর মৃত্যুঞ্জয় যখন সাপের ছোবলে মৃত্যুবরণ করল, তখন গ্রামবাসী প্রচার করল অন্নপাপের কারণেই মৃত্যুঞ্জয়ের এমন অপমৃত্যু হয়েছে।

উত্তর

• উদ্দীপকের সৌদামিনী মালোর সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের মানবসেবার এবং সমাজে তার অমানরিকতার শিকার হওয়ার দিক থেকে মিল খুঁজে পাওয়া যায়। • নারীরা সাধারণত কোমল হৃদয়ের অধিকারী। মানবতার সেবায় তারা প্রধানত সেবাধর্মী। ফলে তারা আর্তের সেবার সময় তাদের জাত-ভেদ, ধর্ম-বর্ণ বিচার করেন না। • উদ্দীপকে সৌদামিনী মালোর স্নেহ-মমতা এবং তার প্রতি মনোরঞ্জন মালোর শত্রুতা প্রকাশ পেয়েছে। সৌদামিনী মালো হরিদাসকে পুত্রস্নেহে লালন-পালন করেন। এটাকে ব্রাহ্মণের জাত মারা বলে মনোরঞ্জন মালো প্রচার করেছে। এ দিকটি 'বিলাসী' গল্পের সাপুড়েকন্যা বিলাসীকে মৃত্যুঞ্জয়ের বিয়ে করা এবং মৃত্যঞ্জয়ের খুড়ার শত্রুতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া সব সময় ভাইপো মৃত্যুঞ্জয়ের দুর্নাম রটনা করার কাজে লেগে থাকত। ভাইপোকে গ্রামবাসীর কাছে কোণঠাসা করার জন্য মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কথা সে প্রচার করেছে। এভাবে তৎকালীন হিন্দু সমাজের স্বার্থপরদের নিন্দা ও গঞ্জনা সহ্য করে এবং মানবিক হৃদয় নিয়ে কাউকে ভালোবাসার দিক থেকে সৌদামিনী মালোর সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের মিল পাওয়া যায়।

উত্তর

• "উদ্দীপকের মনোরঞ্জন যেন 'বিলাসী' গল্পের খুড়ারই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ। • সম্পদের লোভ ও কুসংস্কার মানুষকে অন্ধ করে দেয়। আমাদের সমাজে এমন কিছু স্বার্থপর মানুষ থাকে, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষের প্রতি অমানবিক আচরণ করে ও অপপ্রচার চালায়। কুসংস্কার ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষদেরকে সমাজচ্যুত করার অপচেষ্টা চালায়। • উদ্দীপকের মনোরঞ্জন সৌদামিনী মালোর সম্পত্তি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করে। অসহায় একটি মানব শিশুকে ধানখেতের পাশে খুঁজে পেয়ে সৌদামিনী তাকে পরম যত্নে আপন সন্তানের মতো লালন-পালন করে আর তা দেখে মনোরঞ্জন তাকে সমাজচ্যুত করার জন্য অপপ্রচার চালায় যে, নমঃশূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে। সে সবাইকে বোঝায় এটি হিন্দুধর্মে মহাপাপ। হিন্দু সমাজের জাত-ধর্ম এতে শেষ হয়ে গেল। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার চরিত্রেও অনুরূপ স্বার্থবাদী আচরণ লক্ষ করা যায়। এদিক থেকে উদ্দীপকের মনোরঞ্জন 'বিলাসী' গল্পের খুড়ারই প্রতিচ্ছবি। • 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি দখলের জন্য তার খুড়া নানা রকম কৌশল অবলম্বন করে। মৃত্যুঞ্জয়ের নামে সে সমাজে নানা রকম দুর্নাম রটাতে থাকে। গুরুতর অসুস্থ মৃত্যুঞ্জয়কে সাপুড়ে মেয়ে বিলাসী পরম যত্নে সুস্থ করে তোলে। এটি দেখে খুড়া সমাজে প্রচার করতে থাকে মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে হয়ে সাপুড়ে মেয়েকে বিয়ে করেছে। এটি তার কাছে মহাপাপ। সমাজের মানুষকে এসব ভুল বুঝিয়ে সে গ্রামের লোকদের নিয়ে তাদের উপর আক্রমণ করে। এভাবে সবাইকে নিয়ে অন্যায়ভাবে বিলাসীর গায়ে হাত তোলে। এখানে খুড়ার উদ্দেশ্য ছিল মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটিয়ে গ্রামছাড়া করে তার সম্পত্তি দখল করা। তাই বলা যায়, মনোরঞ্জন যেন বিলাসী গল্পের খুড়ারই প্রতিচ্ছবি।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসীসিলেট সরকারি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।