“সে কত বড় সাহসের কাজ!” সপ্রসঙ্গ উক্তিটি ব্যাখ্যা কর ।
উত্তর: “সে কত বড় সাহসের কাজ!”— এই উক্তিটিতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলতে বিলাসীর অক্লান্ত পরিশ্রম ও সাহসের প্রতি ইঙ্গিত করেছেন গল্পের কথক ন্যাড়া। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে প্রায় দেড় মাস যাবৎ শয্যাগত থাকে। তার পাশে ছিল শুধু বিলাসী। এমন একজন মুমূর্ষু রোগীকে সুস্থ করার প্রয়াস নিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে একাকী একটি মেয়ে যে চেষ্টা চালিয়েছে সেটি নিশ্চিতভাবেই সাহসী পদক্ষেপ । গল্পকথক ন্যাড়ার কাছে এটি অনেক বড় একটি গুরুভার। কেননা দিনের পর দিন, রাতের পর রাত একা একটি মেয়ের কত সেবা, শুশ্ৰূষা, ধৈর্য ও রাত জাগা নিয়ে মুমূর্ষু একজন মানুষের পাশে থাকা কোনো সাধারণ বিষয় নয়। তাই ন্যাড়া বিলাসীর এমন কাজকে বড় সাহসের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
“সে কত বড় সাহসের কাজ!” সপ্রসঙ্গ উক্তিটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর