স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম'— উক্তিটি বাখ্যা করো ।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি বিলাসীকে গ্রামের বাইরে রেখে আসার ঘটনায় ব্যঙ্গার্থে করা হয়েছে। অন্নপাপের অজুহাতে গ্রামের লোকেরা বিলাসীকে অকথ্য নির্যাতন করে গ্রামের বাইরে রেখে আসার জন্য টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল। অসুস্থ মৃত্যুঞ্জয়ের জন্য তৈরি করা রুটিগুলো ঘরে দিয়ে আসার কথা বললেও তার আকুতিতে কারো মন গলেনি। মৃত্যুঞ্জয়ের মাথা কোটা, দ্বারে পদাঘাত, গালাগালি কাউকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। কেননা, তাদের মনে হয়েছিল এভাবে বিলাসীকে গ্রামের বাইরে বের করে দিতে পারলেই স্বদেশের মঙ্গল ঘটবে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর