"আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।"- ব্যাখ্যা কর।
উত্তর: সাপের ছোবলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে বিলাসী ন্যাড়াকে সাপ- ধরা ও সাপের খেলা দেখাতে নিষেধ করে প্রশ্নোক্ত উক্তিটি করে। মৃত্যুঞ্জয় ও ন্যাড়ার সাপ ধরা নিয়ে অসাবধানতার ভয় সব সময়েই বিলাসীর মনে ছিল। সে জানত সাপ ভয়ংকর প্রাণী। তাই সাপ ধরা আর সাপ খেলানোয় তাদের সতর্ক হতে বিলাসী সব সময়ই উপদেশ দিত। অবশেষে একদিন বিলাসীর কথাই মর্মান্তিকভাবে ফলে গেল। সাপের কামড়ে মৃত্যু হলো মৃত্যুঞ্জয়ের। মিথ্যা প্রতিপন্ন হলো সব মন্ত্রতন্ত্র, মাদুলি, কবচ, মনসার দোহাই ইত্যাদি। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর সাপ আর বিষ সম্পর্কে বিলাসীর ধারণা আরও বন্ধমূল হলো যে তা কতটা ভয়ংকর। তাই বিলাসী ন্যাড়াকে মাথার দিব্যি দিয়ে সাপ ধরতে ও সাপের খেলা দেখাতে নিষেধ করে বলেছিল, 'আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।'
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর