শেয়ারFacebookWhatsApp

"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।" বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: 'ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।'- এ কথা বিলাসীকে উদ্দেশ করে বলা হয়েছে। 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অসুস্থতা এবং তাকে সেবাদানকারী বিলাসীর অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি বলে। ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যায়। বিলাসী তখন মৃত্যুঞ্জয়ের শিয়রে বসে পাখার বাতাস করছে। ন্যাড়া সেই মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে, খাটতে খাটতে আর রাত জাগতে জাগতে বিলাসীর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে সামান্য স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করতে গেলে ঝরে পড়বে। এই অবস্থা নির্দেশ করতেই লেখক 'বিলাসী' গল্পের কথক ন্যাড়ার জবানিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।" বলতে কী বো…

উদ্দীপক

মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি এলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না।

Rajshahi · 2023

উত্তর

এডেন সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত।

উত্তর

'ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।'- এ কথা বিলাসীকে উদ্দেশ করে বলা হয়েছে। 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অসুস্থতা এবং তাকে সেবাদানকারী বিলাসীর অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি বলে। ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যায়। বিলাসী তখন মৃত্যুঞ্জয়ের শিয়রে বসে পাখার বাতাস করছে। ন্যাড়া সেই মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে, খাটতে খাটতে আর রাত জাগতে জাগতে বিলাসীর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে সামান্য স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করতে গেলে ঝরে পড়বে। এই অবস্থা নির্দেশ করতেই লেখক 'বিলাসী' গল্পের কথক ন্যাড়ার জবানিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

বিলাসী চরিত্রের মৃত্যুঞ্জয়ের গ্রামের মানুষ কর্তৃক নির্যাতনের দিকটি মহুয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পৃথিবীতে সব মানুষের জন্ম-পরিচয় এক ও অভিন্ন। অথচ আত্মস্বার্থে তারা পরস্পরকে ঘৃণা করে এবং সমাজের লোককে বিভিন্ন স্তরে বিভাজন করে বৈষম্য তৈরি করে। উদ্দীপকে মহুয়া শহরে কাজ করে। মেয়ে হয়ে শহরে কাজ করে বলে গ্রামের লোকেরা তাকে বদনাম দেয় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে 'বিলাসী' গল্পের বিলাসী সাপুড়ের মেয়ে হয়ে কায়স্থ ঘরের সন্তান মৃত্যুঞ্জয়কে বিয়ে করায় গ্রামের লোকজন তা মেনে নেয় না। তারা বিলাসীর ওপর শারীরিক নির্যাতন চালায়। তারা বিলাসীর প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করে। জ্ঞাতি খুড়া মৃত্যুঞ্জয়ের জমি ও বাগানের লোভে অন্ন্য পাপের অভিযোগে সমাজচ্যুত করে। এভাবে, উদ্দীপকের মহুয়া এবং 'বিলাসী' গল্পের বিলাসী দুজনেই গ্রামের মানুষ কর্তৃক নির্যাতনের শিকার।

উত্তর

"বিলাসী ও মহুয়া, পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”-মন্তব্যটি যথার্থ। পৃথিবী সব মানুষ সমান। সবারই সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। কেউ কেউ অন্যায়ভাবে সেই অধিকার খর্ব করতে চায়। কেউ সেই অন্যায়ের প্রতিবাদ করে। আবার কেউ তা নীরবে সহ্য করে। উদ্দীপকে গ্রামের মেয়ে মহুয়া শহরে কাজ করায় গ্রামের লোকজন তার নামে কুৎসা রটনা করে এবং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া এ সিদ্ধান্ত মেনে নেয়নি। অসুস্থ মাকে রেখে সে কোথাও যাবে না। অন্যদিকে 'বিলাসী' গল্পে নিচু জাতের হয়ে উঁচু জাতের ছেলেকে বিয়ে করায় গ্রামবাসী তাকে গ্রামছাড়া করতে চায়। বিলাসী এ সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করেনি, বরং চুপচাপ সহ্য করেছে। উদ্দীপকের মহুয়া একজন প্রতিবাদী নারী। কিন্তু 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে অন্যায়কে সহ্য করার প্রবণতা প্রতিফলিত হয় যা মহুয়া চরিত্রের বিপরীত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসীRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।