"বিলাসী ও মহুয়া, পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”-মন্তব্যটি যথার্থ।
পৃথিবী সব মানুষ সমান। সবারই সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। কেউ কেউ অন্যায়ভাবে সেই অধিকার খর্ব করতে চায়। কেউ সেই অন্যায়ের প্রতিবাদ করে। আবার কেউ তা নীরবে সহ্য করে।
উদ্দীপকে গ্রামের মেয়ে মহুয়া শহরে কাজ করায় গ্রামের লোকজন তার নামে কুৎসা রটনা করে এবং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া এ সিদ্ধান্ত মেনে নেয়নি। অসুস্থ মাকে রেখে সে কোথাও যাবে না। অন্যদিকে 'বিলাসী' গল্পে নিচু জাতের হয়ে উঁচু জাতের ছেলেকে বিয়ে করায় গ্রামবাসী তাকে গ্রামছাড়া করতে চায়। বিলাসী এ সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করেনি, বরং চুপচাপ সহ্য করেছে।
উদ্দীপকের মহুয়া একজন প্রতিবাদী নারী। কিন্তু 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে অন্যায়কে সহ্য করার প্রবণতা প্রতিফলিত হয় যা মহুয়া চরিত্রের বিপরীত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।