উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থাকে কতখানি তুলে ধরতে পেরেছে? বিচার কর।
উত্তর: • উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থাকে সম্পূর্ণ তুলে ধরতে পেরেছে। • মানুষের প্রতি মানুষের আন্তরিকতা ও ভালোবাসা মানুষকে মানবিক করে তোলে। আর কুসংস্কার ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি মানুষের জীবনকে করে তোলে দুর্বিষহ ও অতিষ্ঠ। • উদ্দীপকে বাল্যকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া তিথি সংসার থেকে সুখের বদলে পেয়েছে সীমাহীন যন্ত্রণা। এরপর দরিদ্র হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করে গ্রামের এক সচ্ছল ছেলে। সংসারে স্বামী-স্ত্রীর মাঝে ঝামেলা না থাকলেও বিরোধ তৈরি করেন স্বার্থান্বেষী তাহের মাতকার। গ্রামের মানুষ তিথির পুনরায় বিয়েকে অবৈধ ঘোষণা করে। পরিবেশ ও সময়ের ভিন্নতা থাকলেও উদ্দীপকের অনুরূপ ঘটনা বিলাসী' গল্পেও ফুটে উঠেছে। এখানে কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয়কে অসুস্থতার সময় সেবা করে সুস্থ করে তোলে সাপুড়েকন্যা বিলাসী। প্রতিদানে মৃত্যুঞ্জয় তাকে বিয়ে করে তার হাতে ভাত খায়। নীচু জাতের মেয়েকে বিয়ে করা ও তার হাতে ভাত খাওয়াকে সমাজে অন্নপাপ হিসেবে বিবেচনা করে এবং জ্ঞাতি খুড়া সমাজের মানুষকে নিয়ে বিলাসীর ওপর অমানবিক নির্যাতন চালায়। • 'বিলাসী' গল্পে সমাজ মৃত্যুঞ্জয় ও বিলাসীর বিয়ে করা ও একসাথে অবস্থান করাকে অন্যায় হিসেবে বিবেচনা করেছে। অথচ বিপদের সময় সমাজের মানুষ নয় বরং এই সাপুড়েকন্যা বিলাসী মৃত্যুঞ্জয়ের পাশে ছিল। সমাজের এই বাস্তবতা উদ্দীপকেও প্রস্ফুটিত। সর্বোপরি বলা যায়, উদ্দীপক ও 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থার চিত্র সম্পূর্ণ এক।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থাকে কতখানি তুলে ধরতে পেরেছে? ব…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর