উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো মৃত্যুঞ্জয়। • মানুষের প্রতি মানুষের আন্তরিকতা ও ভালোবাসা মানুষকে মানবিক করে তোলে। স্বার্থপর মানুষেরা মানবিকতার মূল্য না দিলেও অনেকে জাত-ধর্ম-বর্ণ বিবেচনা না করে, মানুষ হিসেবেই মানুষকে ভালোবাসে। • উদ্দীপকে সাপুড়েকন্যা মহুয়ার প্রেমে পড়ে জমিদারপুত্র নদের চাঁদ কিন্তু সমাজ উঁচু ও নিচু জাতের মধ্যে গড়ে ওঠা এ প্রেম মেনে নেয়নি। উদ্দীপকের নদের চাঁদের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় সাদৃশ্যপূর্ণ। সে সাপুড়েকন্যা বিলাসীর সেবাযত্নে সুস্থ হয়ে তার প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে। কায়স্থের সন্তান হয়ে নিচু জাতের মেয়েকে বিয়ে করে তার হাতে ভাত খেলে অন্ন-পাপের অভিযোগে তাকে সমাজচ্যুত করা হয়। সামাজিক বিরোধিতা থাকলেও মনুষ্যত্ববোধসম্পন্ন মৃত্যুঞ্জয়ের মানুষকে মানুষ হিসেবে ভালোবাসার দিকটি উদ্দীপকের নদের চাঁদের মাঝে প্রতিফলিত। উভয়ই মানবিকতার মূর্ত প্রতীক।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর