উদ্দীপকের তাহের মাতব্বরের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের তাহের মাতব্বরের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার সাদৃশ্য রয়েছে। • সমাজে জাত-ধর্ম, ধনী-গরিবের পার্থক্য মানুষেরই তৈরি। সাম্যের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা তা মেনে নিতে চায় না এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। • উদ্দীপকে দরিদ্র পিতার মেয়ে তিথির স্বামী তাকে ছেড়ে চলে গেলে তার পিতা তাকে এক ধনাঢ্য ছেলের সঙ্গে পুনরায় বিয়ে দেন। কিন্তু স্বার্থান্বেষী তাহের মাতব্বর তাদের এ বিয়ের বিরোধিতা করেন এবং ষড়যন্ত্রে লিপ্ত হন। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়াও হীন মানসিকতার অধিকারী। সাপুড়েকন্যা বিলাসী মুমূর্ষু মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করার প্রয়াস চালালে মৃত্যুঞ্জয়কে খুড়া অন্নপাপে অভিযুক্ত করে। পাশাপাশি সাপুড়েকন্যা হয়ে কায়স্থের ছেলের সঙ্গে বিয়ে করার অপরাধে বিলাসীর ওপর নির্মম নির্যাতন ও অত্যাচার করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। খুড়ার এই হীন মানসিকতা উদ্দীপকের তাহের মাতব্বরের হীন মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের তাহের মাতব্বরের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর