উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? বুঝিয়ে লেখ।
উত্তর: • উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের মিল পাওয়া যায়। • মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে। আর্তের সেবা করে তাকে সুস্থ করে তোলা মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষের দায়িত্ব। জাতি-ধর্ম-বর্ণ, ধনী-গরিব, উঁচু-নিচু কোনো কিছুই সেবাপরায়ণতাকে বাধাগ্রস্ত করতে পারে না। • উদ্দীপকের ঘটনায় একজন ভৃত্যের তার কর্তার প্রতি সেবা-যত্ন করার চিত্রটি ফুটে উঠেছে। কর্তার অসুখে ভৃত্যটি রাত-দিন অনেক সেবা-যত্ন করেছে। কর্তাকে সুস্থ করতে যা যা করা দরকার সব সে করেছে। শেষ পর্যন্ত কর্তা সুস্থ হলেও সে জ্বরে আক্রান্ত হয়েছে। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে বিলাসী তাকে সুস্থ করতে রাত-দিন কষ্ট করেছে। গহিন জঙ্গলে আহার-নিদ্রা ভুলে রাত-দিন সেবা-যত্ন করে সে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছে। সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায়, উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের মিল পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মি…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর