নদের চাঁদ ও মহুয়ার মৃত্যুর জন্য সমাজ মনস্তত্ত্ব ও বৈষয়িক বিষয় যতটা দায়ী ঠিক 'মৃত্যুঞ্জয় ও বিলাসী'র মৃত্যুর জন্যও ততটাই দায়ী। উক্তিটির যথার্থতা উদ্দীপক ও 'বিলাসী' গল্পের আলোকে বিচার কর।
উত্তর: • 'নদের চাঁদ ও মহুয়ার মৃত্যুর জন্য সমাজ মনস্তত্ত্ব ও বৈষয়িক বিষয় যতটা দায়ী, মৃত্যুঞ্জয় ও বিলাসীর মৃত্যুর জন্য ঠিক ততটাই দায়ী'- উক্তিটি উদ্দীপক ও 'বিলাসী' গল্পের আলোকে যথার্থ। • পৃথিবীতে সব মানুষেরই সমান অধিকার আছে। কিন্তু এ পৃথিবীতে এখনো জাতি-ধর্ম-বর্ণ নিয়ে বাড়াবাড়ি করা হয়, যার ফলে অনেক মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। • উদ্দীপকে জমিদারপুত্র নদের চাঁদ ও সাপুড়েকন্যা মহুয়া প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। তাদের প্রেমের পথে অনেক বাধা আসা সত্ত্বেও তারা একে অপরকে ঘিরে বাঁচতে চেয়েছে। কিন্তু বেদে সরদার হুমরা সামাজিক বৈষয়িক অবস্থা বিবেচনা করে তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। ফলে প্রণয়প্রত্যাশী দুটি হৃদয় মিলনের পরিবর্তে মৃত্যুকে আলিঙ্গন করে। 'বিলাসী' গল্পেও এই কুসংস্কারাচ্ছন্ন সমাজের চিত্র ফুটে উঠেছে। • 'বিলাসী' গল্পে কায়স্থের ছেলে হয়ে সাপুড়েকন্যাকে বিয়ে ও তার হাতে ভাত খাওয়ার অপরাধে মৃত্যুঞ্জয়ের খুড়ার উসকানিতে কুসংস্কারাচ্ছন্ন সমাজ তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করে। ফলে মৃত্যুঞ্জয় সাপুড়ে পেশায় নিয়োজিত হয়। সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হলে বিলাসীও আত্মহত্যা করে। সমাজ যদি তাদের পথে বাধা না হয়ে বরং সহযোগী হতো তাহলে উদ্দীপকের নদের চাঁদ, মহুয়া ও 'বিলাসী' গল্পের বিলাসী ও মৃত্যুঞ্জয়ের পরিণতি ভিন্ন হতো। সমাজ বাস্তবতাই তাদের এ পরিণতির কারণ। সার্বিক দিক বিবেচনায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
নদের চাঁদ ও মহুয়ার মৃত্যুর জন্য সমাজ মনস্তত্ত্ব ও বৈষয়িক বিষয় যতটা …
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর