অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের কার মিল রয়েছে? বুঝিয়ে দাও।
উত্তর: • অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ে জ্ঞাতি খুড়ার মিল রয়েছে। • স্বার্থপর মানুষ সব সময় অন্যের খ্যাতিতে প্রবল হিংসাপরায়ণ হয়ে পড়ে। তারা সব সময় নিজেদের সুবিধাকে প্রাধান্য দেয়। অন্যের ক্ষতি করে নিজেদের স্বার্থ হাসিল করাই তাদের মূল লক্ষ্য। • অনুচ্ছেদের পিতা বরাহ ও পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে মিহিরের স্ত্রী খনা সেই সমস্যার সমাধান করে দেন। এতে রাজা বিক্রমাদিত্য খনার গুণে মুগ্ধ হয়ে তাকে 'দশম রত্ন' হিসেবে আখ্যা দেন। কিন্তু বরাহ খনার প্রতি ঈর্ষান্বিত হয়। প্রতিহিংসাপরায়ণ হয়ে সে মিহিরের মাধ্যমে তার জিহ্বা কেটে দেয়। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের খুড়া আচরণেও এমন ঈর্ষা ও প্রতিহিংসা লক্ষ করা যায়। বিলাসী তার অসুস্থ স্বামীকে সেবা-যত্ন করলে খুড়া তাতে প্রবল বিরোধিতা করে। নিজের স্বার্থ হাসিলের জন্য সে বিলাসীর ওপর নির্মম অত্যাচার করে তাদের দুজনকেই গ্রামছাড়া করে। তাই বলা যায়, অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়া চরিত্রের মিল্ রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের কার মিল রয়েছে? বুঝিয়ে দাও।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর