শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভয়ানক 'শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর: • উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে অন্নপাপকে ক্ষমার অযোগ্য পাপ হিসেবে দেখানো হয়েছে। • সমাজের স্বার্থপর সম্পদলোভীরা নানা কূটকৌশলে অন্যের সম্পত্তি নিজেদের হস্তগত করতে চায়। তারা নিজেদের স্বার্থে অন্যকে কষ্ট, জুলুম-নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না.। • 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় নিম্নবর্ণের সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। তার প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে হয়ে সাপুড়ের মেয়েকে বিয়ে করেছে; তার হাতে ভাত খেয়েছে। এই অপরাধ সমাজ ক্ষমা করতে পারে না। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ো এটিকে ক্ষমার অযোগ্য 'অন্নপাপ' বলে অভিহিত করেছে। এ বিষয়টি উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ'-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিচু জাতের হয়ে সৌদামিনী হরিদাসকে লালন-পালন করে ব্রাহ্মণের জাত মেরেছে বলে মনোরঞ্জন প্রচার করেছে। • 'বিলাসী' গল্পের খুড়া এবং উদ্দীপকের মনোরঞ্জন উভয়ের মধ্যেই স্বার্থপরতা, লোভ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে। তারা উভয়ই যথাক্রমে বিলাসী ও সৌদামিনী মালোর সম্পত্তি গ্রাস করতে চেয়েছে। 'তাই অসহায় শিশুকে মাতৃস্নেহে লালন-পালন করাকে সৌদামিনীর 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' এবং মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলা বিলাসীকে বিয়ে করা এবং তার হাতে ভাত খাওয়াকে 'ক্ষমার অযোগ্য অন্নপাপ' হিসেবে অভিহিত করা হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

উদ্দীপকের ভয়ানক 'শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হ…

উদ্দীপক

সৌদামিনী মালোর পালিত পুত্র হরিদাসকে নিয়ে মনোরঞ্জন মালো গ্রামময় প্রচার করে দিল যে সৌদামিনী ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপকর্ম করেছে। ব্রাহ্মণের জাত মেরেছে সে। সৌদামিনী মালোর সাথে মনোরঞ্জন মালোর শত্রুতা আগে ছিল ব্যক্তিগত এখন তা সমাজগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু একা মনোরঞ্জন মালো নয়, সমস্ত গ্রাম সৌদামিনী মালোর বিরুদ্ধে জুলুম শুরু করল।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

• 'বিলাসী' গল্পটি প্রথমে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।

উত্তর

• "একলা যেতে ভয় করবে না তো?"- এ কথা বিলাসী বলেছে গল্পকথক ন্যাড়াকে উদ্দেশ করে, অন্ধকার রাতে ঘনজঙ্গলে পথে একা যেতে হবে বলে। • 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া এক সন্ধ্যায় অন্ধকারে লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে যায়। মৃত্যুঞ্জয় ন্যাড়াকে চিনতে পারল এবং তাকে নিজের অসুস্থতার কথা খুলে বলল। কয়েকদিন হলো সে মানুষকে চিনতে পারছে। বিলাসীর সেবাযত্নেই সে এই যাত্রায় প্রাণে বেঁচে আছে। ফিরে আসার সময় আর একটি প্রদীপ হাতে বিলাসী ন্যাড়াকে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত এগিয়ে দেয় এবং শেষ রাস্তা পর্যন্ত রেখে আসবে কি না জানতে চায়। ন্যাড়া তখন পৌছে দিতে হবে না বলে আলোটা চায়। তখন ন্যাড়ার হাতে প্রদীপটা দিয়ে তাকে উদ্দেশ করে বিলাসী প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর

• উদ্দীপকের সৌদামিনী মালোর সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের মানবসেবার এবং সমাজে তার অমানবিকতার শিকার হওয়ার দিক থেকে মিল খুঁজে পাওয়া যায়। • নারীরা সাধারণত কোমল হৃদয়ের অধিকারী। মানবতার সেবায় তারা প্রধানত সেবাধর্মী। ফলে তারা আর্তের সেবার সময় তাদের জাত-ভেদ, ধর্ম-বর্ণ বিচার করেন না। • উদ্দীপকে সৌদামিনী মালোর স্নেহ-মমতা এবং তার প্রতি মনোরঞ্জন মালোর শত্রুতা প্রকাশ পেয়েছে। সৌদামিনী মালো হরিদাসকে পুত্রস্নেহে লালন-পালন করেন। এটাকে ব্রাহ্মণের জাত মারা বলে মনোরঞ্জন মালো প্রচার করেছে। এ দিকটি 'বিলাসী' গল্পের সাপুড়েকন্যা বিলাসীকে মৃত্যুঞ্জয়ের বিয়ে করা এবং মৃত্যঞ্জয়ের খুড়ার শত্রুতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া সব সময় ভাইপো মৃত্যুঞ্জয়ের দুর্নাম রটনা করার কাজে লেগে থাকত। ভাইপোকে গ্রামবাসীর কাছে কোণঠাসা করার জন্য মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কথা সে প্রচার করেছে। এভাবে তৎকালীন হিন্দু সমাজের স্বার্থপরদের নিন্দা ও গঞ্জনা সহ্য করে এবং মানবিক হৃদয় নিয়ে কাউকে ভালোবাসার দিক থেকে সৌদামিনী মালোর সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের মিল পাওয়া যায়।

উত্তর

• উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে অন্নপাপকে ক্ষমার অযোগ্য পাপ হিসেবে দেখানো হয়েছে। • সমাজের স্বার্থপর সম্পদলোভীরা নানা কূটকৌশলে অন্যের সম্পত্তি নিজেদের হস্তগত করতে চায়। তারা নিজেদের স্বার্থে অন্যকে কষ্ট, জুলুম-নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না.। • 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় নিম্নবর্ণের সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। তার প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে হয়ে সাপুড়ের মেয়েকে বিয়ে করেছে; তার হাতে ভাত খেয়েছে। এই অপরাধ সমাজ ক্ষমা করতে পারে না। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ো এটিকে ক্ষমার অযোগ্য 'অন্নপাপ' বলে অভিহিত করেছে। এ বিষয়টি উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ'-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিচু জাতের হয়ে সৌদামিনী হরিদাসকে লালন-পালন করে ব্রাহ্মণের জাত মেরেছে বলে মনোরঞ্জন প্রচার করেছে। • 'বিলাসী' গল্পের খুড়া এবং উদ্দীপকের মনোরঞ্জন উভয়ের মধ্যেই স্বার্থপরতা, লোভ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে। তারা উভয়ই যথাক্রমে বিলাসী ও সৌদামিনী মালোর সম্পত্তি গ্রাস করতে চেয়েছে। 'তাই অসহায় শিশুকে মাতৃস্নেহে লালন-পালন করাকে সৌদামিনীর 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' এবং মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলা বিলাসীকে বিয়ে করা এবং তার হাতে ভাত খাওয়াকে 'ক্ষমার অযোগ্য অন্নপাপ' হিসেবে অভিহিত করা হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।