'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সঙ্গে উদ্দীপকের আলতা চরিত্রের বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: • সামাজিক স্বীকৃতি ও পরিণতির দিক থেকে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাথে আলতা চরিত্রের বৈসাদৃশ্য লক্ষ করা যায়। • মানবিক বোধের নিরিখে মানুষে মানুষে যে সম্পর্ক গড়ে ওঠে তাই প্রকৃত সম্পর্ক। তা সত্ত্বেও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, যারা মানবিক সম্পর্ককে মূল্য না দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। কিন্তু এমনটি কাম্য হতে পারে না। • উদ্দীপকের আলতা মানবিক বোধসম্পন্ন এক নারী। এ কারণেই শহর থেকে আসা পোস্টমাস্টার সস্মর নিঃসঙ্গ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সে তার সেবা-শুশ্রুষার সকল দায়িত্ব নেয় এবং নিজে ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করে তোলে। তার এমন আন্তরিক আচরণে সমর মুগ্ধ হয়। ফলে অনেকটা প্রথাবিরুদ্ধভাবেই সমর তাকে বিয়ে করে নেয় এবং সমাজও তাদের সেই সম্পর্ক মেনে নেয়। কিন্তু 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর সম্পর্ককে সমাজ স্বীকৃতি তো দেয়ইনি বরং তাদের সমাজচ্যুত করে। অর্থাৎ সামাজিক স্বীকৃতি ও পরিণতির দিক থেকে আলোচ্য গল্পের বিলাসীর সাথে উদ্দীপকের আলতা চরিত্রের বৈসাদৃশ্য প্রতীয়মান হয়।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সঙ্গে উদ্দীপকের আলতা চরিত্রের বৈসাদ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর