"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: মূলভাবের দিক থেকে বলা যায় “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে"-মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পে সমাজ বাস্তবতার এক করুণ দিক তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে নর-নারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিয়ে করার রীতি নেই। বরং তা নিন্দার সামগ্রী। উচ্চ বংশীয় কেউ অপেক্ষাকৃত নিম্ন বংশের মানুষের সাথে প্রণয়ে আবদ্ধ হলে তাকে সমাজচ্যুত করা হয়। উদ্দীপকের ঘটনাংশে রিফাত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও দিনমজুরের কন্যা আসমাকে বিয়ে করে। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। পিতা তাকে ত্যাজ্য ঘোষণা করে। জীবন-জীবিকার তাগিদে রিফাত বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের মর্মান্তিক সমাপ্তি ঘটে। অথচ পরিবার এ মৃত্যুকে তার কর্মের ফল হিসেবে অভিহিত করে। 'বিলাসী' গল্পেও একই সমাজবাস্তবতা ফুটে উঠেছে। উদ্দীপকের মতো 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি ঘটেছে। বংশমর্যাদা ত্যাগ করে প্রণয়ে আবদ্ধ হয়ে সাপুড়েকন্যাকে বিয়ে করে সাপুড়ে হয়ে ওঠে মৃত্যুঞ্জয়। কিন্তু মর্মান্তিকভাবে সাপের কামড়ে তার মৃত্যু হয়। অথচ সমাজ মনে করে এটি মৃত্যুঞ্জয়ের অন্নপাপের ফল। উদ্দীপকের রিফাত এবং গল্পের মৃত্যুঞ্জয় উভয়ের মর্মান্তিক পরিণতিতে তাদের আত্মীয়-স্বজন শোকাহত না হয়ে প্রফুল্ল হয়। কেননা তাদের ধারণা এটা তাদের কর্মফল। যা মূলত নির্মম সমাজবাস্তবতার চিত্র। সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা উদ্দীপক ও আলোচ্য গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর