শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের সকিনার ভেতরে দোদুল্যমানতা থাকলেও 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে তা নেই।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে ভালোবেসে সেবা-শুশ্রুষার মাধ্যমে সুস্থ করে তোলার দিক বিচারে "উদ্দীপকের সকিনার ভেতরে দোদুল্যমানতা থাকলেও 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে তা নেই-মন্তব্যটি যথার্থ।" 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় নিম্নবর্ণের সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। তার প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসীও তাতে অমত করে না। কারণ সেও মৃত্যুঞ্জয়কে ভালোবেসেই সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বিলাসীর হাতে ভাত খাওয়ার অপরাধে তাদেরকে সমাজচ্যুত করা হলে মৃত্যুঞ্জয় পুরোদস্তুর সাপুড়ে হয়ে ওঠে। বিলাসী তাকে নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করে। উদ্দীপকে নয়া জমিদার আদিলদ্দীনের প্রেমানুরাগের কথা শুনে সকিনা কলঙ্ক কালির ভয় করেছে। নিজে হতভাগিনী হয়ে মহান ব্যক্তি জমিদারকে সে গ্রহণ করতে সাহস পায়নি। জমিদারের ঋণ শোধ করতে জীবন কেটে যাবে তবুও সকিনা জমিদারের কাছে ক্ষমা চেয়েছে। সে বলেছে জমিদারের বংশমর্যাদা আকাশচুম্বী আর তার জীবন অন্ধকার মেঘে ঢাকা, হীন জীবনের অন্ধকার সূর্য-তারাকেও অন্ধকার করে ফেলবে। তাই সে নয়া জমিদারের সঙ্গে যেতে দ্বিধা প্রকাশ করেছে। এই দিকটি 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে পরিলক্ষিত হয় না। 'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য যে গভীর অনুরাগ অনুভব করেছে তা উদ্দীপকের আদিলদ্দীনের জন্য সকিনার ক্ষেত্রে ঘটেনি। গ্রামের লোকজন বিলাসীকে টেনে-হিঁচড়ে গ্রামের বাইরে রেখে আসার সময় বিলাসী তাদের বলেছে- "বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে-রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না।" মৃত্যুঞ্জয়ের প্রতি 'বিলাসী'র এহেন ভালোবাসা উদ্দীপকের সকিনার মাঝে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

“উদ্দীপকের সকিনার ভেতরে দোদুল্যমানতা থাকলেও 'বিলাসী' গল্পের বিলাসীর…

উদ্দীপক

নয়া জমিদার আদিলদ্দীন ধরি সকিনারে হাত, কহিল, চল গো সোনার বরণী, মোর ঘরে মোর সাথ! পঙ্খী করিয়া পুষিব তোমারে উড়াব আকাশ ভরি, আমার দুনিয়া রঙিন করিব তোমারে মেহেদী করি। সকিনা কহিল, আপনি মহান, হতভাগিনীর তরে যাহা করেছেন জিন্দেগী যাবে ঋণ পরিশোধ করে। তবুও আমারে ক্ষমা করিবেন, আপনার ঘরে গেলে, বসিতে হইবে হতভাগিনীরে কলঙ্ক কালি মেলে। আসমান সম আপনার কুল, মোর জীবনের মেঘে, যত চান আর সুরয তারকা সকল ফেলিবে ঢেকে।

Jessore · 2025

উত্তর

মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।

উত্তর

"সাপের বিষ যে বাঙালির বিষয় নয়”- কথাটি দ্বারা বাঙালির ক্রোধ ও বিদ্বেষের বিষের তুলনায় সাপের বিষের অব্যর্থ প্রভাবের বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া সাপের বিষের প্রভাব সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলে। অসুস্থ মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে অকৃত্রিম সেবা দিয়ে সুস্থ করে তোলার কারণে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া ও সমাজ এ বিয়ে মেনে না নেওয়ায় মৃত্যুঞ্জয় সাপুড়ে পেশা গ্রহণ করে। একদিন সাপ ধরতে গিয়ে সে সাপের ছোবলের শিকার হয় এবং বিষক্রিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। তখন ন্যাড়া বুঝতে পারে যে, সাপের বিষ বাঙালির হিংসা-বিদ্বেষের বিষের মতো নয়। এ বিষ একেবারেই অব্যর্থ। তা মন্ত্র, তন্ত্র, মাদুলি, বিষহরির আজ্ঞা কিছুই মানে না। অন্যদিকে বাঙালির বিষ তথা হিংসা-বিদ্বেষ, ক্ষোভ ক্ষণস্থায়ী। গল্পকথক ন্যাড়া ব্যঙ্গাত্মকভাবে সাপের বিষের সঙ্গে বাঙালির এ বিষের তুলনা করেছে।

উত্তর

ভালোবাসা ও অনুরাগের প্রগাঢ়তায় উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের মিল দেখা যায়। 'বিলাসী' গল্পে দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা বর্ণিত হয়েছে। এ প্রেম জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা ছাপিয়ে উঠেছে। প্রেমের কারণে মৃত্যুঞ্জয় নিজের জাত-বংশের মর্যাদাকে উপেক্ষা করেছে। উদ্দীপকে প্রেমের এ দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবিতাংশে মহান জমিদার আদিলদ্দীন সকিনার হাত ধরে বলেন তার সঙ্গে গেলে তাকে পাখির মতো অনেক আদর-যত্নে পুষবেন, মনের আকাশ ভরে তাকে উড়াবেন। তাকে মেহেদি রঙে রাঙিয়ে দুনিয়া রঙিন করে তুলবেন। নয়া জমিদার আদিলদ্দীনের এ প্রেমানুরাগ 'বিলাসী' গল্পের নিচু জাতের সাপুড়ে মেয়ে বিলাসীকে ভালোবেসে মৃত্যুঞ্জয়ের নিজের জাত-বংশ-গোষ্ঠী ছেড়ে সাপুড়ে পেশা গ্রহণের চেতনা ও অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে ভালোবাসা ও অনুরাগের প্রকাশের দিক থেকে উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের মিল রয়েছে।

উত্তর

মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে ভালোবেসে সেবা-শুশ্রুষার মাধ্যমে সুস্থ করে তোলার দিক বিচারে "উদ্দীপকের সকিনার ভেতরে দোদুল্যমানতা থাকলেও 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে তা নেই-মন্তব্যটি যথার্থ।" 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় নিম্নবর্ণের সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। তার প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসীও তাতে অমত করে না। কারণ সেও মৃত্যুঞ্জয়কে ভালোবেসেই সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বিলাসীর হাতে ভাত খাওয়ার অপরাধে তাদেরকে সমাজচ্যুত করা হলে মৃত্যুঞ্জয় পুরোদস্তুর সাপুড়ে হয়ে ওঠে। বিলাসী তাকে নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করে। উদ্দীপকে নয়া জমিদার আদিলদ্দীনের প্রেমানুরাগের কথা শুনে সকিনা কলঙ্ক কালির ভয় করেছে। নিজে হতভাগিনী হয়ে মহান ব্যক্তি জমিদারকে সে গ্রহণ করতে সাহস পায়নি। জমিদারের ঋণ শোধ করতে জীবন কেটে যাবে তবুও সকিনা জমিদারের কাছে ক্ষমা চেয়েছে। সে বলেছে জমিদারের বংশমর্যাদা আকাশচুম্বী আর তার জীবন অন্ধকার মেঘে ঢাকা, হীন জীবনের অন্ধকার সূর্য-তারাকেও অন্ধকার করে ফেলবে। তাই সে নয়া জমিদারের সঙ্গে যেতে দ্বিধা প্রকাশ করেছে। এই দিকটি 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে পরিলক্ষিত হয় না। 'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য যে গভীর অনুরাগ অনুভব করেছে তা উদ্দীপকের আদিলদ্দীনের জন্য সকিনার ক্ষেত্রে ঘটেনি। গ্রামের লোকজন বিলাসীকে টেনে-হিঁচড়ে গ্রামের বাইরে রেখে আসার সময় বিলাসী তাদের বলেছে- "বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে-রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না।" মৃত্যুঞ্জয়ের প্রতি 'বিলাসী'র এহেন ভালোবাসা উদ্দীপকের সকিনার মাঝে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।