শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ঘটনাকে মনে করিয়ে দেয়। 'বিলাসী' গল্পে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর প্রেমের মহিমা চিত্রায়িত হয়েছে। এখানে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম - করে মানবিকতার জয় ঘোষিত হয়েছে। বংশমর্যাদা ও সমাজের নিয়মকে উপেক্ষা করে উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয় প্রণয়ে আবদ্ধ হয়ে নিচু বংশের বিলাসীর সাথে সংসার গড়েছে। উদ্দীপকে সম্ভ্রান্ত পরিবারের রিফাত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দিনমজুরের মেয়ে আসমাকে বিয়ে করে। বাবা তাকে ত্যাজ্য করলে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবিকার সন্ধান করতে হয়। দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও এই করুণ পরিণতি লক্ষ করা যায়। তবে তাদের এই মৃত্যুতে তাদের পরিবার বংশমর্যাদার মুখোশ পরে অনুশোচনা বা শোক না করে তাকেই দোষারোপ করেছে, তারা মনে করে মৃত্যুঞ্জয়ের এমন পরিণতি তার অন্নপাপের ফল। যা মূলত সমাজে গেড়ে বসা কুসংস্কারকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতির ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের কোন ঘটনার কথা ম…

উদ্দীপক

অবস্থাপন্ন সম্ভ্রান্ত পরিবারের সন্তান রিফাত ভালোবেসে বিয়ে করে দিনমজুরের মেয়ে আসমাকে। এই অসম বিয়েতে ক্ষুব্ধ হয়ে রিফাতের বাবা ছেলেকে ত্যাজ্য ঘোষণা করে। জীবন-জীবিকার তাগিদে রিফাত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। একদিন চাকরি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রিফাতের পরিবার তার মৃত্যুর সংবাদ পেয়ে কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে বলে- “এটা তার কর্মের ফল।"

Chittagong · 2025

উত্তর

গোখরা সাপের দংশনে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল।

উত্তর

"তাহার বয়স আঠারো কি আটাশ ঠাহর করিতে পারিলাম না।"- উক্তিটি 'বিলাসী' সম্পর্কে গল্পকথক ন্যাড়া করেছেন। 'বিলাসী' গল্পটি রচিত হয়েছে সাপুড়েকন্যা বিলাসী এবং মিত্তির বংশের মৃত্যুঞ্জয়ের জীবনকাহিনিকে কেন্দ্র করে। গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে তার পোড়াবাড়িতে মরতে বসেছিল। তার সেবা-শুশ্রুষা করার মতো কেউ ছিল না। এই অবস্থায় সাপুড়েকন্যা বিলাসী তাকে সেবা-যত্ন করে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয়ের সেবা করতে গিয়ে এবং রাত জেগে খেটে খেটে বিলাসীর শরীরের অবস্থা এমন হয়েছে যে, তাকে দেখে তার বয়স অনুমান করা যায় না.। তাই ন্যাড়া প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।

উত্তর

উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ঘটনাকে মনে করিয়ে দেয়। 'বিলাসী' গল্পে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর প্রেমের মহিমা চিত্রায়িত হয়েছে। এখানে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম - করে মানবিকতার জয় ঘোষিত হয়েছে। বংশমর্যাদা ও সমাজের নিয়মকে উপেক্ষা করে উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয় প্রণয়ে আবদ্ধ হয়ে নিচু বংশের বিলাসীর সাথে সংসার গড়েছে। উদ্দীপকে সম্ভ্রান্ত পরিবারের রিফাত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দিনমজুরের মেয়ে আসমাকে বিয়ে করে। বাবা তাকে ত্যাজ্য করলে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবিকার সন্ধান করতে হয়। দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও এই করুণ পরিণতি লক্ষ করা যায়। তবে তাদের এই মৃত্যুতে তাদের পরিবার বংশমর্যাদার মুখোশ পরে অনুশোচনা বা শোক না করে তাকেই দোষারোপ করেছে, তারা মনে করে মৃত্যুঞ্জয়ের এমন পরিণতি তার অন্নপাপের ফল। যা মূলত সমাজে গেড়ে বসা কুসংস্কারকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতির ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

উত্তর

মূলভাবের দিক থেকে বলা যায় “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে"-মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পে সমাজ বাস্তবতার এক করুণ দিক তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে নর-নারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিয়ে করার রীতি নেই। বরং তা নিন্দার সামগ্রী। উচ্চ বংশীয় কেউ অপেক্ষাকৃত নিম্ন বংশের মানুষের সাথে প্রণয়ে আবদ্ধ হলে তাকে সমাজচ্যুত করা হয়। উদ্দীপকের ঘটনাংশে রিফাত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও দিনমজুরের কন্যা আসমাকে বিয়ে করে। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। পিতা তাকে ত্যাজ্য ঘোষণা করে। জীবন-জীবিকার তাগিদে রিফাত বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের মর্মান্তিক সমাপ্তি ঘটে। অথচ পরিবার এ মৃত্যুকে তার কর্মের ফল হিসেবে অভিহিত করে। 'বিলাসী' গল্পেও একই সমাজবাস্তবতা ফুটে উঠেছে। উদ্দীপকের মতো 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি ঘটেছে। বংশমর্যাদা ত্যাগ করে প্রণয়ে আবদ্ধ হয়ে সাপুড়েকন্যাকে বিয়ে করে সাপুড়ে হয়ে ওঠে মৃত্যুঞ্জয়। কিন্তু মর্মান্তিকভাবে সাপের কামড়ে তার মৃত্যু হয়। অথচ সমাজ মনে করে এটি মৃত্যুঞ্জয়ের অন্নপাপের ফল। উদ্দীপকের রিফাত এবং গল্পের মৃত্যুঞ্জয় উভয়ের মর্মান্তিক পরিণতিতে তাদের আত্মীয়-স্বজন শোকাহত না হয়ে প্রফুল্ল হয়। কেননা তাদের ধারণা এটা তাদের কর্মফল। যা মূলত নির্মম সমাজবাস্তবতার চিত্র। সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা উদ্দীপক ও আলোচ্য গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।