'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাথে উদ্দীপকের রমা দাস চরিত্রের বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: বিলাসী গল্পে বিলাসী চরিত্রের সাথে উদ্দীপকের রমা দাস চরিত্রের সাথে বৈসাদৃশ্য রয়েছে । নিচে তা উল্লেখ করা হলো। উদ্দীপকের রমা দাস যার সেবা করেছেন তিনি একজন চাকুরীজীবী কিন্তু বিলাসী গল্পের বিলাসী যাকে সেবা করেছেন সে একজন হতদরিদ্র মানুষ। সে শুধু আম বাগান দেখাশোনা করতেন। রমা দাস যার সেবা করেছেন সে করনায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে কিন্তু বিলাসী যার সেবা করেছেন সে করোনায় আক্রান্ত হয়নি। রমা দাস নিম্ন বর্ণের মেয়ে হলেও সে একজন স্কুল শিক্ষিকা কিন্তু বিলাসী একজন সাপুড়ের মেয়ে এবং নিজেও সাপ ধরে। রমা দাস রাতুলকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন কিন্তু বিলাসী নিজেই সেবা করেছেন। রমা দাস যার সেবা করেছেন তার বাবা-মা বেঁচে আছেন কিন্তু বিলাসী যার সেবা করেছিলেন তার বাবা-মা বেঁচে নেই।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাথে উদ্দীপকের রমা দাস চরিত্রের বৈস…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর