“মনোরঞ্জন যেন 'বিলাসী' গল্পের খুড়ারই প্রতিচ্ছবি।"-বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: • "উদ্দীপকের মনোরঞ্জন যেন 'বিলাসী' গল্পের খুড়ারই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ। • সম্পদের লোভ ও কুসংস্কার মানুষকে অন্ধ করে দেয়। আমাদের সমাজে এমন কিছু স্বার্থপর মানুষ থাকে, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষের প্রতি অমানবিক আচরণ করে ও অপপ্রচার চালায়। কুসংস্কার ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষদেরকে সমাজচ্যুত করার অপচেষ্টা চালায়। • উদ্দীপকের মনোরঞ্জন সৌদামিনী মালোর সম্পত্তি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করে। অসহায় একটি মানব শিশুকে ধানখেতের পাশে খুঁজে পেয়ে সৌদামিনী তাকে পরম যত্নে আপন সন্তানের মতো লালন-পালন করে আর তা দেখে মনোরঞ্জন তাকে সমাজচ্যুত করার জন্য অপপ্রচার চালায় যে, নমঃশূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে। সে সবাইকে বোঝায় এটি হিন্দুধর্মে মহাপাপ। হিন্দু সমাজের জাত-ধর্ম এতে শেষ হয়ে গেল। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার চরিত্রেও অনুরূপ স্বার্থবাদী আচরণ লক্ষ করা যায়। এদিক থেকে উদ্দীপকের মনোরঞ্জন 'বিলাসী' গল্পের খুড়ারই প্রতিচ্ছবি। • 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি দখলের জন্য তার খুড়া নানা রকম কৌশল অবলম্বন করে। মৃত্যুঞ্জয়ের নামে সে সমাজে নানা রকম দুর্নাম রটাতে থাকে। গুরুতর অসুস্থ মৃত্যুঞ্জয়কে সাপুড়ে মেয়ে বিলাসী পরম যত্নে সুস্থ করে তোলে। এটি দেখে খুড়া সমাজে প্রচার করতে থাকে মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে হয়ে সাপুড়ে মেয়েকে বিয়ে করেছে। এটি তার কাছে মহাপাপ। সমাজের মানুষকে এসব ভুল বুঝিয়ে সে গ্রামের লোকদের নিয়ে তাদের উপর আক্রমণ করে। এভাবে সবাইকে নিয়ে অন্যায়ভাবে বিলাসীর গায়ে হাত তোলে। এখানে খুড়ার উদ্দেশ্য ছিল মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটিয়ে গ্রামছাড়া করে তার সম্পত্তি দখল করা। তাই বলা যায়, মনোরঞ্জন যেন বিলাসী গল্পের খুড়ারই প্রতিচ্ছবি।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
“মনোরঞ্জন যেন 'বিলাসী' গল্পের খুড়ারই প্রতিচ্ছবি।"-বিষয়টি মূল্যায়ন কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর