উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন দিকটির সাদৃশ্য আছে? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটির সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে লেখক সমাজে প্রচলিত ঘৃণ্য জাতিভেদ প্রথা তুলে ধরেছেন। সমাজে প্রচলিত জাতভেদ প্রথার কাছে কীভাবে মানবিকতার পরাজয় হয় তার বয়ান এই গল্পটি। গল্পের প্রধান দুটি চরিত্র বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জাতিভেদ প্রথার বলি হওয়া প্রেমকাহিনি এর প্রধান বিষয়। উদ্দীপকে জাতিগত বৈষম্যের রূপ তুলে ধরা হয়েছে। একেক ব্যক্তি একেক জাতের হতেই পারে, তাতে ক্ষতি নেই। সবার একটাই পরিচয়, আর তা হলো মানুষ। জাতিগত বিভেদের পেছনে কেবল ব্যক্তিস্বার্থই কাজ করে। এই বৈষম্যের কারণে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়, সমাজ ও দেশ অনেকাংশে পিছিয়ে পড়ে। 'বিলাসী' গল্পে বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় এর প্রতিদানে বিলাসীকে বিয়ে করে। সমাজ এ বিষয়টিকে স্বীকৃতি দেয় না। কারণ বিলাসী নিচু জাতের আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের। এ কারণে বিলাসীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়। শুধু জাতিগত বৈষম্যের কারণেই বিলাসীকে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হয় এবং তাদেরকে সমাজ ছাড়তে বাধ্য করা হয়। এভাবেই উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন দিকটির সাদৃশ্য আছে? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর