উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মিল দেখা যায়? – কীভাবে?
উত্তর: ভালোবাসা ও অনুরাগের প্রগাঢ়তায় উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের মিল দেখা যায়। 'বিলাসী' গল্পে দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা বর্ণিত হয়েছে। এ প্রেম জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা ছাপিয়ে উঠেছে। প্রেমের কারণে মৃত্যুঞ্জয় নিজের জাত-বংশের মর্যাদাকে উপেক্ষা করেছে। উদ্দীপকে প্রেমের এ দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবিতাংশে মহান জমিদার আদিলদ্দীন সকিনার হাত ধরে বলেন তার সঙ্গে গেলে তাকে পাখির মতো অনেক আদর-যত্নে পুষবেন, মনের আকাশ ভরে তাকে উড়াবেন। তাকে মেহেদি রঙে রাঙিয়ে দুনিয়া রঙিন করে তুলবেন। নয়া জমিদার আদিলদ্দীনের এ প্রেমানুরাগ 'বিলাসী' গল্পের নিচু জাতের সাপুড়ে মেয়ে বিলাসীকে ভালোবেসে মৃত্যুঞ্জয়ের নিজের জাত-বংশ-গোষ্ঠী ছেড়ে সাপুড়ে পেশা গ্রহণের চেতনা ও অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে ভালোবাসা ও অনুরাগের প্রকাশের দিক থেকে উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মিল দেখা য…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর