লতিফা এবং বিলাসী মানসিক শক্তির দিক থেকে একই রূপ হওয়া সত্ত্বেও 'বিলাসী' গল্পের পরিণতি আরও ভয়াবহ হওয়ার পেছনের কারণসমূহ কী কী বলে তুমি মনে কর?
উত্তর: • লতিফা এবং বিলাসী মানসিক শক্তির দিক থেকে একই রূপ হওয়া সত্ত্বেও 'বিলাসী' গল্পের পরিণতি আরও ভয়াবহ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। • কিছু স্বার্থবাদী মানুষ নিজের স্বার্থে নিরপরাধ মানুষের ওপর অন্যায়-আচরণ করে। এর ফলে অসহায় মানুষগুলো জীবনের পটপরিবর্তনে এক সময় তাদের জীবনে ট্র্যাজিক পরিণতি নেমে আসে। • উদ্দীপকের লতিফার ওপর গ্রামবাসী চড়াও হলেও সে সাহস নিয়ে অসুস্থ স্বামীর পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে। স্বামীর প্রতি স্ত্রীর এমন ভালোবাসা 'বিলাসী' গল্পে বিলাসীর কর্মকাণ্ডেও ফুটে উঠেছে। গ্রামবাসী যখন তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন সে সাহস নিয়ে তার মৃত্যুঞ্জয়ের পাশে থাকতে চেয়েছে। ফলে মানসিক শক্তির দিক দিয়ে উদ্দীপকের লতিফা ও 'বিলাসী' গল্পের বিলাসী একই রকম। তবে 'বিলাসী' গল্পের পরিণতি উদ্দীপক থেকে ভয়াবহ। • 'বিলাসী' গল্পে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জীবনে করুণ পরিণতি লক্ষ করা যায়। গ্রামবাসী যখন তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তখন তারা সাপুড়ে জীবন শুরু করে। কিন্তু একদিন মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করে। ফলে বিলাসীর জীবন হয়ে পড়ে দুর্বিষহ। স্বামীর মৃত্যু সে কিছুতেই মেনে নিতে না পেরে নিজেও আত্মহত্যার পথ বেছে নেয়। 'বিলাসী' গল্পের এমন ঘটনাগুলোই উদ্দীপক থেকে এর পরিণতিকে ভয়াবহ হিসেবে দাঁড় করিয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
লতিফা এবং বিলাসী মানসিক শক্তির দিক থেকে একই রূপ হওয়া সত্ত্বেও 'বিলা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর