উদ্দীপকের 'বাবা' 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মানসিকতার সাথে সংগতিপূর্ণ?
উত্তর: • উদ্দীপকের বাবা চরিত্রটি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার মানসিকতার সাথে সংগতিপূর্ণ। • সাম্যের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা তা মানতে চায় না। তারা মিথ্যা জাত-ধর্মের দোহাই দিয়ে মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে। • উদ্দীপকের আরিফ শহরের গৃহকর্মী মায়ের সন্তান আর আসিফ ধনী ব্যবসায়ী বাবার সন্তান। দুজনের বন্ধুত্ব অত্যন্ত সুদৃঢ় হলেও আসিফের বাবা আরিফের মেলামেশা, বাসায় আসা এবং ড্রয়িংরুমে আপ্যায়ন মেনে নিতে পারেন না। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়াও কুসংস্কারাচ্ছন্ন হীন মানসিকতার অধিকারী। মুমূর্ষু মৃত্যুঞ্জয়কে বিলাসী রাত-দিন অক্লান্ত পরিশ্রম ও সেবাযত্ন করে সুস্থ করার প্রয়াস চালালে মৃত্যুঞ্জয়কে এই খুড়া অন্নপাপে অভিযুক্ত করে। পাশাপাশি সাপুড়েকন্যা হয়ে কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয়কে বিয়ে করার অপরাধে বিলাসীর ওপর নির্মম নির্যাতন ও অত্যাচার করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। খুড়ার এমন হীন মানসিকতা উদ্দীপকের বাবা চরিত্রটির হীন মানসিকতাকেই নির্দেশ করে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের 'বাবা' 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মানসিকতার সাথে সংগতিপ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর