উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: • উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্য রয়েছে। • পৃথিবীজুড়ে মানুষে মানুষে যে হিংসা-বিদ্বেষ তা মানুষ নিজেদের স্বার্থেই তৈরি করেছে। অথচ মানুষ চাইলেই সব হিংসা ভুলে একে অন্যের পাশে দাঁড়িয়ে একটি মানবিক সমাজ গড়তে পারে। • উদ্দীপকে লতিফার বিদেশে কাজ করার বিষয়টি এলাকার মানুষ পছন্দ করে না। ফলে সে বাড়ি এলে গ্রামবাসী তার নামে বিচার বসায় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। কিন্তু লতিফা অসুস্থ স্বামীকে ফেলে যেতে চায় না। 'বিলাসী' গল্পেও বিলাসীর প্রতি গ্রামবাসীর এমন আচরণ লক্ষ করা যায়। বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে সুস্থ করতে চেয়েছে, কিন্তু সে সাপুড়েকন্যা বলে তাকে অপবাদ দেওয়া হয়েছে। তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য তার ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু সে তার অসুস্থ মৃত্যুঞ্জয়কে ছেড়ে কিছুতেই যেতে চায়নি। ফলে এদিকগুলোর সঙ্গেই উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের সাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর