উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। তমাল মেধাবী। দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ফিরে যান নিজ গ্রামে। প্রতিষ্ঠা করেনদাতব্য চিকিৎসালয়। শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগারের পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেন। Q: উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?
ক. বৃক্ষের
খ. জীবনের
গ. লেখকের
ঘ. নদীর
উত্তর: বৃক্ষের
ব্যাখ্যা: অন্যের সেবায় নিজেকে নিয়োজিত বা মানব সেবায় নিজেকে উৎসর্গ করার দিক থেকে উদ্দীপকের তমালের সঙ্গে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · MCQ