উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। তমাল মেধাবী। দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ফিরে যান নিজ গ্রামে। প্রতিষ্ঠা করেনদাতব্য চিকিৎসালয়। শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগারের পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেন।Q: উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
ক. বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।
খ. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত।
গ. যা তার প্রাপ্তি তাই তার দান।
ঘ. নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়।
উত্তর: বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।
ব্যাখ্যা: দৈহিক বৃদ্ধি ঘটলেই সার্থক মানুষ হওয়া যায় না; সার্থক মানুষ হতে চাইলে তার আত্মিক বিকাশ সাধন করতে হয়।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · MCQ