উদ্দীপকের প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট, অ্যারিথমেটিক ও রিলেশনাল
অপারেটর ব্যবহৃত হয়েছে। যেমন—==,<=,+=* । নিচে এদের
বর্ণনা করা হলো—
==: এটি একটি রিলেশনাল অপারেটর। দুটি সংখ্যা সমান কিনা তা পরীক্ষা করা হয় এর মাধ্যমে। সমান হলে ফলাফল সত্য আর সমান না হলে ফলাফল মিথ্যা হয় ।
<= : এটি একটি রিলেশনাল অপারেটর। এর মাধ্যমে দুটি সংখ্যার মধ্যে বামপক্ষ ডানপক্ষের চেয়ে ছোট বা সমান কিনা তা পরীক্ষা করা হয়। বামপক্ষ যদি ছোট অথবা ডানপক্ষের সমান হয়, তাহলে ফলাফল সত্য, আর তা না হলে ফলাফল মিথ্যা।
+ = : এটি একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, যা কোন চলকের মানের সাথে নির্দিষ্ট একটি সংখ্যা যোগ করে তার মানকে চলকের মধ্যে জমা করে ।
এটি একটি অ্যারিথমেটিক অপারেটর যা দুটি সংখ্যার গুণ করে।