আধুনিক জিবনের নিরাপত্তায় উদ্দিপকের দুইটি প্রযুক্তি যথা ভার্চুয়াল রিয়েলিটি ও বায়োমেট্রিক্স এর তুলনামুলক বিশ্লেষন করা হলো-
আধুনিক জিবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
চিকিৎসাক্ষেত্রেঃ
চিকিৎসাক্ষেত্রে বৃহৎ পরিসরে ব্যবহার ব্যাপক। জটিল অপারেশন, কৃত্তিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সহ নবীনশল্য চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগ নির্নয়ে ব্যাপকহারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয় যার ফলে অপারেশন কালীন মৃত্যুর হার হ্রাস পায়।
যানবাহন চালানো ও প্রশিক্ষণেঃ
ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেটরে যেখানে বৈমানি করা বাস্তবে আসল বিমান উদয়নের পূর্বেই বিমান চালনার বাস্তব গতিকে অনুধাবন করে থাকে। এছাড়াও মোটরগাড়ি, জাহাজ চালানোর ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়। যার ফলে দূর্ঘটনার সম্মুক্ষিন হতে হয় না ও মানুষের জিবন বেচে যায়।
সামরিক প্রশিক্ষণেঃ
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকারের যুদ্ধক্ষেত্রের আবহ তৈরী করে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষন প্রদান করা যায়। সত্যিকারের যুদ্ধকালীন বিপদজ্জনক পরিস্তিতিতে সৈনিকেরা তাদের সঠিক করনীয় সম্পর্কে আগেই পরিচিত হওয়ার সুযোগ পায়।
পক্ষান্তরে, বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে ব্যাক্তির চারিত্রিক ও শারিরিক গঠনের উপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। ব্যক্তির বৈধতা নির্নয় করা হয়। বর্তমানে জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত,জাতীয় পরিচয়পত্রে, অপরাধী শনাক্তকরণে ও ATM কার্ডে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
উপযুক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে পৌছানো যায় যে, আধুনিক জীবনের নিরাপত্তায় ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বেশি।