উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: দুটি ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। ১. রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। ২. রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। উদ্দীপকের টেবিলে-১ এ Roll, Name, Date Of Birth, Class, Group ফিল্ডগুলো বিদ্যমান আছে। আবার টেবিল-২ এ Roll, F.Name, Address, GPA ইত্যাদি ফিল্ড গুলো আছে। ফলে দুইটি টেবিলের মধ্যে Roll একটি কমন ফিল্ড এবং এদের ডেটা টাইপও একই রকম। সুতরাং ডেটাবেজ রিলেশনের ১ম শর্ত এখানে বিদ্যমান। আবার, রিলেশনের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে প্রথম টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি কি ধরা যায়। সুতরাং টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সমস্ত শর্ত বিদ্যমান। সুতরাং, উদ্দীপকের টেবিল দুটিতে রিলেশন বা সম্পর্ক তৈরি করা সম্ভব।
HSC ICT Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম · সৃজনশীল
উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা- বিশ্লেষণপূর্…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর