বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের টেবিলে-১ এ Roll, Name, DOB ফিল্ডগুলো বিদ্যমান আছে। আবার টেবিল-২ এ Roll, Marks ইত্যাদি ফিল্ড গুলো আছে। ফলে দুইটি টেবিলের মধ্যে Roll একটি কমন ফিল্ড এবং এদের ডেটা টাইপও একই রকম। সুতরাং ডেটাবেজ রিলেশনের ১ম শর্ত এখানে বিদ্যমান। একটু লক্ষ্য করলে দেখা যায় যে, প্রথম টেবিলের Roll ফিল্ডের একটি ভেল্যুর সাথে ২য় টেবিলের Roll ফিল্ডের একটি ভেল্যুর সম্পর্ক বিদ্যামান। যদি কোনো ডেটাবেজের কোনো একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় One [গণিত] One রিলেশন। আবার রিলেশনের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে প্রথম টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি কি ধরা যায়। সুতরাং টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সমস্ত শর্ত বিদ্যমান। অর্থাৎ টেবিল দুটির মধ্যে One [গণিত] One রিলেশন দেখানো হলো: [চিত্র] রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ বলা হয়। একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেজের রিলেশন বলে। মূলত: রিলেশন হয় রেকর্ডের মধ্যে। রিলেশনাল ডেটাবেজের সাহায্যে সহজেই একাধিক ডেটা টেবিল। ডেটাবেজে ডেটা ব্যবস্থাপনার কাজ করা যায়। বড় ডেটাবেজকে ভেঙ্গে আলাদা আলাদা ডেটা টেবিল তৈরি করে রিলেশনশীপের মাধ্যমে ডেটা নিয়ে কাজ করা যায়।
HSC ICT Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম · সৃজনশীল
বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ বলা হয়। একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেজের রিলেশন বলে। মূলত: রিলেশন হয় রেকর্ডের মধ্যে। রিলেশনাল ডেটাবেজের সাহায্যে সহজেই একাধিক ডেটা টেবিল। ডেটাবেজে ডেটা ব্যবস্থাপনার কাজ করা যায়। বড় ডেটাবেজকে ভেঙ্গে আলাদা আলাদা ডেটা টেবিল তৈরি করে রিলেশনশীপের মাধ্যমে ডেটা নিয়ে কাজ করা যায়।