দুটি ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে।
১. রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে।
২. রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে।
উদ্দীপকের Admission টেবিলে এ RollNo, Name, GPA, Date, Fee ফিল্ডগুলো বিদ্যমান আছে। আবার Phone টেবিল এ RollNo, Phone Number ইত্যাদি ফিল্ড গুলো আছে। ফলে দুইটি টেবিলের মধ্যে RollNo একটি কমন ফিল্ড এবং এদের ডেটা টাইপও একই রকম। সুতরাং ডেটাবেজ রিলেশনের ১ম শর্ত এখানে বিদ্যমান।
আবার, রিলেশনের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে প্রথম টেবিলের RollNo ফিল্ডকে প্রাইমারি কি ধরা যায়। যেহেতু টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সমস্ত শর্ত বিদ্যমান।
সুতরাং, উদ্দীপকের টেবিল দুটিতে রিলেশন বা সম্পর্ক তৈরি করা সম্ভব।