উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে তা অবশ্যই টেবিল আকারে সংরক্ষণ হবে। অর্থাৎ কোনো ওয়েব সাইটে টেবিল আকারে ডেটা সংরক্ষণ করলে তা ডাইনামিক সাইট হিসেবে গণ্য হবে।
আপডেট তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েবপেজকে ডাইনামিক ওয়েবপেজ বলে। যেমন- ক্রিকেট লাইভ স্কোর।
ডেটা টেবিল থাকার সুবিধা-
১. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর কনটেন্ট পরিবর্তন হতে পারে।
২. তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব দ্রুত করা যায়।
৩. নির্ধারিত ব্যবহারকারিদের জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়।
৪. ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।
৫. অনেক বেশি তথ্য বহুল হতে পারে।
৬. আকর্ষনীয় ও ইন্টারেক্টিভ লে-আউট তৈরি করা যায়।
৭. ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে কুয়েরি করে তথ্য বের করার সুযোগ থাকে।
ডেটা টেবিল থাকার অসুবিধা-
১. ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারী ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়।
২. উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে জটিল।
৩. খরচ বেশি।
8. Php, Asp, Jsp ভাষা ব্যবহার করতে হয়।