ইতির বাবা দাড়ালে দরজাটি খুলে গেলেও ইতি দাড়ালে খুললো না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ইতির বাবা দাড়ালে দরজাটি খুলে গেলেও ইতি দাড়ালে খুললো না কারণ এখানে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে নিচে ব্যাখ্যা করা হলো- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষের শারিরিক গঠন, আচার আচরণ,বৈশিষ্ট্য গুনাগুন, ব্যাক্তিত্ব প্রকৃতি দ্বারা নির্দিষ্ট ব্যাক্তিকে চিন্হিত করা বা শনাক্ত করা যায়। এ পদ্ধতির মুল কাজই হচ্ছে প্রতিটি মানুষের যে অনণ্য বৈশিষ্ট্য আছে তাকে খুজে বের করা এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিন্হিত করতে সাহায্যে করা। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করা হয় এবং পরবর্তিতে এসব ডেটা নিয়ে স্বয়ংকৃয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটাতে মিল পাওয়া গেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়। তাই বলা যায়, উদ্দীপকে বায়োমেট্রিক্স পদ্ধিতির কথা বলা হয়েছে। যার মাধ্যমে পূর্ববর্তী সংরক্ষিত ডেটার সাথে পরবর্তী ডেটার মিল রেখে ব্যাক্তিকে বৈধতা বা অনুমতি দেওয়া হয়।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
ইতির বাবা দাড়ালে দরজাটি খুলে গেলেও ইতি দাড়ালে খুললো না কেন? ব্যাখ্য…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর