উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি যে অনুবাদক ব্যবহার করে সেটি হলো কম্পাইলার। যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলা হয়। কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়। কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একেবারে কম্পাইল করে, তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে। ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে। আবার একই ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন সফটওয়্যার কোম্পানির ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকতে পারে। যেমন- সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর