উদ্দীপকের প্রোগ্রামিং ভাষাদ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে পাপন একটি চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করে। আর আপন এমন একটি ভাষা ব্যবহার করল যা খুর দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। অর্থাৎ আপন মেশিন ভাষা ব্যবহার করেছিল। এই দুই ধরনের ভাষার মধ্যে সবদিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের ভাষার ব্যবহারই বেশি সুবিধাজনক । যদিও চতুর্থ প্রজন্মের ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তবুও এ ধরনের ভাষায় প্রোগ্রামাররা তুলনামূলক সহজে প্রোগ্রাম লিখতে পারে। এ ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন কোম্পানির তৈরি কম্পিউটার কোনরূপ : পরিবর্তন ছাড়াই ব্যবহার করতে পারে। এ ধরনের ভাষা অনেকটা স্বাভাবিক ভাষার মতোই তাই এটি সহজে বোধগম্য ও ব্যবহারযোগ্য। এ ভাষায় প্রয়োজন অনুযায়ী খুব সহজেই ডেটাবেজে ডেটা সংরক্ষণ, কুয়েরি, রিপোর্ট ইত্যাদি কাজ করা যায়। পক্ষান্তরে, মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময়সাপেক্ষ। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ডিবাগ করা কষ্টকর এবং প্রোগ্রাম লিখার জন্য দক্ষ! প্রোগ্রামারের প্রয়োজন হয়। তাই মেশিন ভাষার তুলনায় চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করা বেশি সুবিধাজনক ।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
উদ্দীপকের প্রোগ্রামিং ভাষাদ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক? ব…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর